আর কত নিশি পার করবো তোমার কথা ভেবে
আর কত শূন্যতায় ভেসে বেড়াবো তোমায় পাওয়ার স্বপ্ন নিয়ে;
তোমায় নিয়ে নাইবা হলাম অকুল নদী পার!
একলা জীবন একলা সময় কাটলো নাহয় শূন্যতায়
আমার জীবন সাঙ্গ হবে সময় দিলে টান ।
তোমার ছবি বুকে নিয়ে জীবন নদী হবে না কেউ পার
দিনের শেষে একলা বসে গায়বেনা কেউ গান ;
শূন্য আমি নিঃস্ব আমি
একটু অভিমান !
তোমার জন্য চক্ষু বুঝে আঁকবেনা কেউ হৃদয় ছোঁয়ার ফাঁদ।
আমি যখন অবলীলায় তোমার হৃদয় ছুঁয়ে দিবো
তুমি তখন পাগল হবে আমার বুকে মুখ লুকাতে
আমার হাতে হাতটি রেখে জীবনটাকে কাটিয়ে দিতে;
তখন আমি জড়িয়ে রব সবুজ ঘাসের মাটির সাথে
মসজিদের ঐ পকুর পাড়ে।
আমি তখন বাতাস হয়ে আলতো করে তোমায় ছুঁবো
আঁধার রাতে তারা হয়ে তোমার ঘরে উঁকি দিবো
শরতের শিশির হয়ে তোমার ঠোঁটে চুমু খাবো ;
তুমিও কি করবে তখন
একটু অভিমান!!
কিন্তু আফসোস তোমায় পাওয়া হবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





