somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তরঙ্গ আলাপনঃ আজকের অতিথি ব্লগার কৌশিক

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার কৌশিক । যিনি একসময় ব্লগারদের নিয়ে ধারাবাহিক ভাবে এমনই একটি সাক্ষাতকার মূলক পোস্টের আয়োজন করতেন যার নাম ছিলো “ আগুনের পরশমণি "। সেই পোস্ট থেকেই মূলত প্রেরণা পাই আমার এই সাক্ষাতকার মূলক পোস্ট অন্তরঙ্গ আলাপন এর আয়োজন করতে ব্লগারদের সাক্ষাতকার নিয়ে। আমি ব্লগার কৌশিক ভাইয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।

আপনারা প্রশ্ন করবেন - উত্তর দেবেন ব্লগার কৌশিক । পুরো ব্যাপারটাই লাইভ। আর আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে।

ব্লগের একমাত্র বিপদজনক ব্লগ যিনি মনে করেন, “এখন যদি, মোবাইলে বা কম্পিউটারে ঘড়ি দেখে, যদি দেখি, যদি সময়টা দেখে ফেলি আর তারপরেও দেখি সময়টা স্থির, স্থিরের মত সময়, এবং যে যার জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে, যে মুখটা হা করে ছিলো - তার তেমনই আছে, যার হাতে বাঁশি ছিলো সে হুইসেল দিয়েই যাচ্ছে, এখন যদি এসব দেখি, সময় দেখে ঠিক দুপুর বারোটায় - তার অর্থ, আমিও দাঁড়িয়ে আছি”

ব্লগার কৌশিকের অনুমতি আমি প্রার্থনা করছি - তার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।

ব্লগার কৌশিক আপনাকে অন্তরঙ্গ আলাপনে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৪
৫৪টি মন্তব্য ৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×