somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সৌরভ (জ্যাকরেবিট)
যদিও তোমরা রুদ্ধ করে দিতে চাও আমার বলার কিংবা লেখার অধিকার,nযদিও তোমরা অনুপ্রাণিত করো মিথ্যের প্রচার ও প্রসারে,nযদিও তোমরা সম্ভোগের কথা বলো,nআমি বলি, চিৎকার করে বলি;nসত্য এবং শুধুমাত্র সত্যই তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট আঘাত!

Own Statement

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতি হিসেবে আমরা খুব একটা বুদ্ধিবৃত্তিক নই। এতে অবশ্য আমাদের কোনো হাত নেই, এটা ভৌগলিক কারণেও হতে পারে। এ অঞ্চলেই জন্ম নেয়া আমাদের প্রপিতামহরাও এমনই ছিলেন (অবশ্যই ব্যাতিক্রম আছে, আমি বেশিরভাগের কথা বলছি)। এরা নতুনকে কখনোই সহজভাবে মেনে নেয়নি, এরা সবসময় পুরাতনকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। এরা পরিবর্তনে খুব একটা সমর্থন করেনি কখনো, প্রথাগত বদ্ধমূল ধারণার ওপরই তাদের ভরসা এবং আস্থা ছিলো।
এজন্য পুরো পৃথিবী যখন বিশ্বায়নের হাওয়া গায়ে লাগিয়ে উন্নত এবং উৎকৃষ্ট হতে শুরু করেছে, তখনো আমরা অনেক অনেক পিছনে। আমাদের সমাজে রেপিড চেঞ্জ কখনো আসেনি; হ্যা, বিপ্লব হয়ত হয়েছে, কিন্তু সমাজ তার সুফল কখনোই পুরোপুরি ভোগ করতে পারেনি।
আমাদের সমাজ এখনো ব্যাক্তির চিন্তাচেতনা, মানসিকতা, দর্শন এসবের ওপর নিয়ন্ত্রন আনতে চায়। এখানে এখনো ভূল এবং শুদ্ধকে গণতান্ত্রিক উপায়ে নির্ধারণ করা হয়। এখন, সমস্যা হলো সবকিছু তো ডেমোক্র্যাটিক্যালি নির্ণয় করা যাবে না। তাহলে, মেজরিটি যদি ভূলকে সমর্থন করে, তবে তাই সমাজে শুদ্ধ বলে প্রতিষ্ঠা পাবে।
সমাজ কখনো একজন নিয়ে তৈরি হয়না, একজনের আদেশেও চলে না; তাই সমাজকে সমাজের প্রয়োজনেই নিরপেক্ষ বা স্যাকুলার হতে হয়। এখন সমস্যা হচ্ছে, যখন সমাজ সবার মতো না হয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠি দ্বারা শাসিত হয় কিংবা তাদের নির্দেশে চলে, তখনই একটা সমাজ আর আদর্শ সমাজ থাকে না, কারণ তখন সমাজের নিরপেক্ষতা নষ্ট হয়ে যায়। ওদিকে, যে গোষ্ঠি সমাজের শাসন করছে, তারা এর সুবিধা নিতে শুরু করে। নতুন নতুন নিয়মকানুন ও বিধিনিষেধ তৈরি করে তারা সমাজের একটা বৃহৎ অংশকে কুক্ষিগত করে ফেলে।
এতে করে সমাজে বৈষম্য সৃষ্টি হয়।

এই বৈষম্য দূরীকরণে তরুণরাই কথা বলে, কাজ করে কিন্তু তাদের থামিয়ে দেয়া হয়, ঐ যে বললাম আমাদের সমাজ পরিবর্তন চায় না!
এক্ষেত্রে তরুণদেরও বেশিরভাগ সময় কিছু করার থাকে না। কারণ রাষ্ট্রের সিনিয়র সিটিজেনরাই সমাজের হর্তাকর্তার পদে আসীন থাকেন। তারা সবসময়ই ভাবেন, নতুন প্রজন্ম একটা বিরাট গাধার দল! তারা সবাই অকর্মণ্য এবং সেই সাথে অলস। তাদের সময় তারা কতকিছু করেছেন! ধান কেটে স্কুলে গিয়েছেন, স্কুল থেকে এসে ক্ষেতে আলু কুড়িয়েছেন, ফ্যামিলিকে কতো কতোভাবে সাপোর্ট করেছেন, আহা; আজকালকার ছেলেমেয়েরা কি পারবে এসব করতে, করবে?
অথচ সত্যি এই যে, আজকালকার গাধাগুলো বেডরুমের ল্যাপটপে বসে ফরেইন কোন নামজাদা কোম্পানীর ওয়ার্ক সাবমিট করে ফেলছে কিংবা নাসার নতুন আবিষ্কার নিয়ে ওয়েবে খুব তথ্যবহুল একটা ব্লগ লিখে ফেলছে অথবা স্ট্রীট অর ওয়াইল্ড ফটোগ্রাফি করে দুনিয়াকে দেখিয়ে চলেছে "Bangladesh, the school of beauty".

এতোগুলো কথা বলার অর্থ হলো, হোমোসোপিয়েন্স হিসেবে আপনার চিন্তার দুটো দিক আছে, একটা পজেটিভ আরেকটা নেগেটিভ। পজেটিভ ওয়েতে চিন্তা করলে আপনার কাজেও সেই পজিটিভিটি রিফ্লেক্ট করবে। এতে সমাজে একটি সুস্থ পরিবর্তন আসবে যা সবার কাম্য। ভালো থাকুন, পজেটিভ এবং ক্রিয়েটিভ চিন্তা করুন, ধন্যবাদ।।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×