আমি পোশাক শিল্পের লোক।আমার বেশির ভাগ পোস্ট হবে পোশাক শিল্প সর্ম্পকিত:
তাজরিন ফ্যাশনস এবং রানা প্লাজায় নিহত সকল পোশাক শ্রমিকের আত্বার শান্তি কামনা করে সুরু করছি।
প্রায় চল্লিশ লাখ (প্রতক্ষ্য ও পরোক্ষ) লোকের সুবিশাল শিল্প হতে পারে আপনার আয়ের উৎস,নিচে কয়েক ভাগে আলোচনা করবো এই বিষয়ে:
১। আপনি লেখা পড়া জানেননা কিন্তু যথেষ্ট পরিশ্রমী,হতে পারবেন প্রেসিং ম্যান অথবা লোডার,বর্তমান স্কেলে বেতন আসবে মাসিক ৫৫০০-৫৮০০ টাকা ২ ঘন্টা ওভার টাইম সহ।
২।কোনো অভিগ্ঞতা ছাড়া গ্রাম থেকে কাজের সন্ধানে আসা একটি মেয়ে পেতে পারে হেল্পারের চাকরি বেতন আসবে সর্ব সাকুল্যে৪০০০ থেকে ৪৫০০ টাকা ২ ঘন্টা ওভার টাইম সহ,যা বাসা বাড়িতে ঝিয়ের কাজ করার চেয়ে অনেক ভালো।তাছাড়া হেল্পার থেকে নিজ যোগ্যতায় সে মেশিন অপারেটরে নিজেকে উন্নিত করে বেতন বাড়িয়ে নিতে পারে।
৩।এস,এস,সি বা এইস,এস,সি পাশ ছেলে কিংবা মেয়ে পেতে পারে কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি বর্তমান স্কেলে বেতন আসবে মাসিক ৫০০০-৫৫০০ টাকা ২ ঘন্টা ওভার টাইম সহ।নিজ যোগ্যতায় সে দ্রুত নিজের বেতন কিনবা পদবী দুটাই বাড়িয়ে নিতে পারে।মেধা ও যোগ্যতা দিেয় খুব দ্রুত এখানে উন্নিত সম্ভব।
৪।বর্তমানে মার্চেন্ডাইজিং এর দিকে অনেকেই ঝুকছেন।অনেক আগেই যেটা উচিত ছিল,শুধুমাত্র দক্ষ দেশি মার্চেন্ডাইজারের অভাবে পোশাক শিল্প মালিকরা বিদেশ থেকে (শ্রিলংকা,ভারত,পাকিস্থান) মার্চেন্ডাইজার আনতে বাধ্য হয়েছেন যাদেরকে ইউ,এস ডলারে পে করেত হয়।ভালো মার্চেন্ডাইজার হতে দুটি জিনিস অবশ্যই জানতে হবে i) English speaking ii)Computer তাছাড়া একটি বিষয় কে সুন্দর ভাবে উপস্থাপন করা এবং দরকষাকষি করায় দক্ষতা থাকতে হবে।আজকাল অনেক প্রতিষ্ঠান মার্চেন্ডাইজিং এর উপর ৬ মাস ১ বছর মেয়াদে কোর্স করাচ্ছে,সরাসরি বি,জি,এম,ই,এ পরিচালিত বি,আই,এফ,টি মানের দিক দিয়ে সেরা।
আনেকেই পোশাক শিল্পে চাকরি করাকে ভালো চোখে দেখেন না,তাদের কে বলবো কোন কাজকে ছোট করে দেখবেননা প্লিজ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



