বাংলাদেশের সর্ববৃহৎ এই শিল্পটি হঠাৎ করে আজকের এই অবস্থানে এসে পৌছাইনি,এর পেছনে রয়েছে দির্ঘ ইতিহাস।
নেট ঘাটাঘাটি করে সেই দির্ঘ ইতিহাসের সার সংক্ষেপ শেয়ার করলাম আপনাদের সাথে:
১।১৯৬০ সালে পুরান ঢাকার উর্দু রোডে রিয়াজ স্টোর নামে একটি টেইলারিং আউটফিট যাত্রা সুরু করে কেবলমাত্র আভ্যান্তরিন চাহিদা মেটানোর জন্য,১৯৭৩ সালে এই রিয়াজ স্টোর রিয়াজ গার্মেন্টস নাম ধারন করে-১০০০০পিস পুরুষদের টি-শার্ট ইউরোপে রপ্তানি করে।সুতরাং রিয়াজ গার্মেন্টস কে বাংলাদেশের পোশাক শিল্পের পথিকৃৎ বলা যায়।
সে সময়ের ব্যাংক ব্যাবস্থা আজকের দিনের মত শক্তিশালি ছিলোনা সরাসরি অর্থের লেনদেন করতে হতো বিদেশি ক্রেতাদের সাথে।
২।১৯৭৯ সালে বাংলাদেশ ও দক্ষিন কোরিয়ার দাঈয়ু কোম্পানি যৌথ ভাবে স্থাপন করে দেশ গার্মেন্টস এই দাঈয়ু কোম্পানি উন্নত প্রশিক্ষনের জন্য ১২০ জন সেলাই মেশিন অপারেটর যার মধ্যে ৩ জন ছিলো মহিলা দক্ষিন কোরিয়া পাঠায়,কথিত আছে এই ১২০ জন প্রশিক্ষন শেষে দেশে ফিরে চুক্তির শর্ত ভংগ করে নিজেরাই আলাদা গার্মেন্টস খুলে বসেন,১৯৮০ সালে দেশ গার্মেন্টস পুরো মাত্রা্য় পোশাক তৌরি শুরু করে।অপর একটি দক্ষিন কোরিয়ান কোম্পানি ইয়াং ওয়ান ও এ সময় যৌথ ভাবে তৌরি পোশাক উৎপাদন আরম্ভ করে।
৩।এর পরের ঘটনা গুলো রুপকথার মত,বাংলাদেশ খুব দ্রুত আর্ন্তজাতিক বিশ্বে পরিচিতি লাভ করে,ভালো মান আর সল্পমূল্য বিদেশি ক্রেতাদের চুম্বকের মত আকর্ষন করলো বিস্তৃত হতে থাকলো বাংলাদেশে তৌরি পোশাকের বাজার,এ সময়ে সরকার তৌরি পোশাক খাত কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়,ব্যাংকগুলো এলসি ব্যাক টু ব্যাক করতে শুরু করলে বিদেশে পন্য রপ্তানি তে যে গতি আসে তেমনি এই শিল্পের জন্য কাঁচামাল এবং মেশিন পত্র বিদেশ থেকে আনার পথ সুগম হয়।
৪।১৯৮২ সাল বাংলাদেশে গারমেন্টস ফ্যাক্টরির সংখ্যা ছিল মাত্র ৪৭টি,১৯৮৪-৮৫ সালে বেড়ে দাড়া্য় ৫৮৭ টিতে,১৯৯৯তে ২৯০০ বর্তমানে বাংলাদেশে ৫৯০০ টি গারমেন্টস ফ্যাক্টরি আছে,যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০ লক্ষ মানুষের যার ৮০ ভাগ নারী।
৫।২০১১-১২ সালের হিসাব মতে বাংলাদেশ ১৯.০৯ বিলিওন ইউ এস ডলার মুল্যের তৌরি পোশাক (নিট ও ওভেন) বিদেশে রপ্তানি করে যা দেশের মোট রপ্তানি আয়ের ৭৮ দশমিক ৫৯ ভাগ।
তথ্যসূত্র : ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



