তিনটা উইকেট পড়ে যাওয়ার পর সাকিব আর
সাব্বির মাঠে। দুজনেই আনন্দে বাকবাকুম।
তিনটা আউট তাড়াতাড়ি হইছে ভালো
হইছে।
বেচারারা কতোদিন খেলতে পায় না।
নিজের দলের প্লেয়ার রাই বেঈমানী করে।
নিজেরা একলাই একলাই পাকিস্তানকে ধরে
ভরে দেয়। নিজেরাই আনন্দ নেয়। সাকিব
সাব্বিরদের সুযোগই দেয় না। সব সেলফিশ!
সাকিবঃ আজকে সুযোগ পাইছি রে মাম্মা!
সাব্বিরঃ আব্বার জিগায়!
সাকিবঃ আজকে আর কাউরে সুযোগ দিবো
না!
সাব্বিরঃ আব্বার জিগায়!
সাকিবঃ চল কাজে নেমে পড়ি! চল ভর দেই
সাব্বিরঃ সেটা কি আর বলতে হয় মাম্মা!
ব্যস, দুজনেই পাকিস্তানকে উত্তমরুপে ভরে
দিলো।
সাকিব কতোদিন পর আজকে একটা চান্স
পেলো আগের মতো কিছু করে দেখানোর!
আগের সেই সাকিব!
সাব্বিরের মধ্যে 'খাইয়ালাইমু'
'হোতায়ালামু'
টাইপের একটা ভাব আছে। বোলারদের দিকে
এমনভাবে তাকায় যেনো সে সাব্বিরের
প্রেমিকা ভাগায়ে নিয়ে চলে গেছে। পরে
প্রেমিকার শোক ভুল সাব্বির একটা বিয়ে
করেছে। সেই বৌ কেও ভাগায়ে নিয়ে চলে
গেছে। এখন তো আর ওরে ছেড়ে দেয়ার কোন
মানে নাই। কাজেই পেটাও। পিটিয়ে ছাল
চামড়া তুলে দাও। সাব্বির পিটিয়ে
ছালচামড়া তুলে ফেলেছে
শহীদ আফ্রিদি ভাবসাব নিয়ে
গুল,তানভীর,শেহজাদ নিয়ে আসলো।
ভাবসাব
এমন যে এবার আর বাংলাদেশকে দেখে
নিবে। শহীদ আফ্রিদি জানতো না
বাংলাদেশ এতো সস্তা না। এখানে মানুষ
ষোলহাজার টাকা দিয়ে ইলিশ মাছ খায়!
মোস্তাফিজুরের মতো পুচকে ছেলে এখন
আফ্রিদিকে উড়ায়ে দিতে পারে। সাকিব
এক ওভারে নিতে পারে চৌদ্দ রান!
হাফিজ,গুল,তানভীর এদের পুছার টাইম
বাংলাদেশীদের আর নাই।
আমি সবচেয়ে ভয়ে আছি কবে জানি
আমাদের ড্রেসিংরুমে মারামারি লেগে
যায়। নাসিরকে এখনো কেউ সুযোগ দিলো
না। কোনদিন দেখা যাচ্ছে নাসির স্ট্যাম্প
দিয়ে পেটানো শুরু করছে
"শালা তোরা নিজেরাই মজা নিলি!
আমারে
সুযোগই দিলি না। মাইরালামু তোদের!
আমি
কি দোষ করছি?"
বেচারা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


