somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হস্তী মানব-জোসেফ মেরিক(১৮৬২-১৮৯০)

০৭ ই জুন, ২০১৪ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'দি এলিফ্যান্ট ম্যান' জোসেফ মেরিকের (১৮৬২-১৮৯০) নাম শুনেছেন?


জোসেফ মেরিক-১৯৮৯(ছবি-উইকিপিডিয়া)

মেরিক ১৮৬২ সালে ইংল্যান্ডের লিচেস্টারে জন্মেছিলো। ওর শারীরিক গঠনটা ছিলো অদ্ভুদ। ৩৬ ইঞ্চি মাথা, ১২ ইঞ্চি হাতের কবজি, ৫ ইঞ্চি হাতের আঙ্গুল সমেত মেরিকের দেহটা দেখতে একটা হাতির মত ছিলো। মেরিক ১১ বছর বয়সে মা হারিয়ে লেখা পড়া ছেড়ে কাজে যোগ দেয়। প্রথমে কিছুদিন সিগারেটের কারখানায় কাজ করে। পরে সে তার বাবার দোকানের পন্য সামগ্রী লিচেস্টারে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতো। তবে দৈহিক সীমাবদ্ধতার কারনে ক্রেতাদের সাথে ঠিকমত কথা বলতে না পাড়া এবং তার শারীরিক গঠন দেখে ক্রেতাদের ভয় পাওয়াটা তাকে এই কাজে সফল হতে দেয় নি। আর এই কাজে ব্যার্থতার দায়ে বাবার হাতে প্রহারের পর সে লিচেস্টার ওয়ার্কহাউজে যোগ দেয়। সেখানে ৪ বছর কাজ করার পর সে তারই মত বিকৃত শারীরিক গঠনের মানুষদের একটা সংগঠনে যোগ দিলো। সেখানে তাকে 'অর্ধ মানব এবং অর্ধ হস্তি' নামে প্রদর্শন করা হতো।

এসময় স্যার ফ্রেড্রিক ট্রিভস নামক এক চিকিৎসকের নজরে পড়ে মেরিক। তিনি লন্ডন হসপিটাল কমিটির চেয়ারম্যান ফ্রাঞ্চিস কার গমের সহায়তায় মেরিককে সেখানে ভর্তি করেন, যদিও মেরিকের চিকিৎসার জন্য উপযুক্ত ব্যাবস্থা সেখানে ছিলো নাহ। ফ্রাঞ্চিস কার গম মেরিকের সমন্ধে The Times পত্রিকায় একটি লেটার লিখেছিলেন। সেই লেটারটাই মেরিককে পাবলিক সাপোর্ট এনে দিয়েছিলো। লন্ডনের উচ্চ পর্যায়ের লোকেরা এসময় মেরিকের সহায়তায় এগিয়ে আসে।


জোসেফ মেরিক-১৯৮৮(ছবি-উইকিপিডিয়া)

মেরিককে পরে আর বাচানো সম্ভব হয় নি। ধারনা করা হয় মেরিকের মৃত্যুর কারন ছিলো Asphyxia( অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের কারনে শরীরে অক্সিজেনের ঘাটতি পড়া), যেটা তার মাথার অতিরিক্ত ওজনের কারনে হয়েছিলো। পরে অবশ্য অন্য গবেষকেরা বলেছিলো Asphyxia নয়, মেরিকের মাথার ওজনের কারনে তার স্পাইনাল কর্ড ছিড়ে গিয়েছে।
মেরিকের কঙ্কালটা গবেষনার জন্য রয়্যাল লন্ডন হসপিটালে রেখে দেয়া হয়েছে।


মেরিকের স্কেলেটন

মেরিকের চিকিৎসক ফ্রেড্রিক ট্রিভস মেরিকের জীবন, শারীরিক অস্বাভাবিকতা, এবং তার সাথে মেরিকের পরিচয় হবার পরের দিনগুলো নিয়ে 'The Elephant Man and Other Reminiscences' নামে একটি বই লিখেছিলেন। বইটা আমি পুরো পড়ি নি এখনও। পড়লে মেরিক সমন্ধে আরও অনেক কিছুই জানা যাবে। ১৯৭১ এ অ্যানথ্রোপোলজিস্ট অ্যাশলে মন্টেজ ফ্রেড্রিক ট্রিভস এর বইয়ের উপর ভিত্তি করে মেরিকের উপর 'The Elephant Man: A Study in Human Dignity' বইটি লিখেছিলেন। এই দুইটা বইয়ের আলোকে মেরিককে নিয়ে 'The Elephant Man' শিরোনামে মুভিও বানানো হয়েছিলো। ডেভিড লিঞ্চ এর বানানো এই মুভিটা বেশ পরিচিত। অনেকেই দেখেছেন হয়তো। ৮ টি ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছিলো মুভিটা।


The Elephant Man(1980)

মেরিক লিখতে ভালোবাসতো। সে তার লিখাগুলোর শেষে Issac Watts এর False Greatness কবিতাটা জুড়ে দিতো-
"Tis true my form is something odd,
But blaming me is blaming God;
Could I create myself anew
I would not fail in pleasing you.

If I could reach from pole to pole
Or grasp the ocean with a span,
I would be measured by the soul;
The mind's the standard of the man."

নিজের শারীরিক গঠন নিয়ে মেরিক সবসময় বলতো-
"I sometimes think my head is so large because it is so full of dreams"
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:১৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×