somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালীগঞ্জে রাতের আধারে চলছে সরকারী বৃক্ষ নিধোন, প্রশাসন নির্বিকার !

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চরের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় চলছে প্রতিনিয়ত রাতের আধারে বৃক্ষ নিধন।
সরেজমিনে গিয়ে জানা যায় কালীগঞ্জ থানার বারবাজার এলাকায় সড়ক ও রেলপথের পাশের বৃক্ষ দিন দিন অদৃশ্য হয়ে হচ্ছে। বিশেষ করে আগে থেকে করাত দিয়ে গাছ কেটে রাখা হয়। যখন ট্রেন আসে তখন গাছ চুরির ঘটনা
ঘটে। সড়ক পথ ও রেলপথের দূরত্ব কাছাকাছি হবার কারনে খুব সহজেই পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।
এলাকায় একাধিক সূত্র থেকে জানা যায়, উপজেলার রঘুনাথপুর খোশালপুর গ্রামের একদল চোরা কারবারির সম্বন্বয়ে গড়ে উঠেছে বিরাট এক সিন্ডিকেট এরা সরকার পরিবর্তনের সাথে সাথে নিজেদের দল ও পরিবর্তন করে। ফলে যথেষ্ট সাক্ষী প্রমান থাকার সত্ত্বে ও তারা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যাক্তি জানায়, রঘুনাথপুর গ্রামের গাজী বংশের ছেলে আমিনুল ইসলাম (নয়ন), সিরাজ এবং খোশালপুর গ্রামের কসাই বাবু, ইমান আলীর ছেলে গাজা ফাহাদ এর সমন্বয়ে গড়ে উঠেছে বিরাট চক্র। শুধু তাই নয় এদের প্রত্যেক নামে রয়েছে থানার মামলা সহ রেললাইনের স্লিপার চুরি, গাছ চুরি, গাজা-ফেনসিডিল, নারী কেলেংকারী সহ নানান অভিযোগ। অভিযুক্তদের ভিতর কসাই বাবুর বিরুদ্ধে রয়েছে তার নিজ গ্রামে নারী কেলেংকারী সহ ছিনতাইয়ের মামলা। ফাহাদ ওরফে গাজা ফাহাদ উঠতি বয়সের মাস্তান, ছোট বড় সব ধরনের চুরির সাথে তার সম্পৃক্ততা রয়েছে।সিরাজের বিরুদ্ধে রয়েছে গাজা বিক্রির অভিযোগ।
এলাকাবাসি আরো জানায়, ক্ষকমতাসীন দলের অনেকে ভাগ পারার কারণে তারা এই সব বেপারে নিরব ভুমিকা পালন করছে। ফলে এলাকার যুব সমাজ দিন দিন নেশাগ্রস্ত হচ্ছে এবং দিনে দুপুরে গ্রামের অসংখ্য জায়গায় গাজা বিক্রির ঘটনা প্রকাশ্যে ঘটলেও কেউ ভয়ে মুখ খুলছেনা।
এরাই রাতের বেলায় ভয়ংকর রুপ ধারন করে মেতে উঠে সরকারী সম্পত্তি চুরি এবং মানুষের বাসা বাড়িতে চুরি সহ নানান সব অপকর্মে। এই গ্রুপেরই কারনে এলাকার সংখ্যালঘু পরিবার সব সময় অতংকে থাকে। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় খোশালপুর গ্রামের পূজা পরিষদের সভাপতি প্রান গোপাল চন্ডি জানান, “আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে অনেক আতংকে থাকি। বিশেষ করে মেয়েদের হাইস্কুল দূরে হবার কারনে পথে ওরা ইভটিজিংয়ের শিকার হয়। বেশির ভাগ সময় তারা আত্ম সম্মানের ভয়ে কেউই ভয়ে মুখ খোলেন না।”
গাছ চুরি প্রতিনিয়ত ঘটনার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন সচেতন নাগরিক সমাজ (সনাস) এর উপজেলা সভাপতি মো: জাকির হুসাইন (প্রিন্স)। তিনি বলেন “আমাদের এখানে রাস্তার পাশের এ যাবত কালে বহু বৃক্ষ নিধন হয়েছে, আমরা বারবারই মাননীয় এমপি মহাদয় সহ উপজেলা প্রশাসন কে দৃষ্টি আকর্ষন করার পরেও আবার চলছে চুরির ঘটনা। এ ব্যাপারে মাননীয় জেলা প্রশাসক সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ করছি”।
পরিবেশবাদী সংগঠন গ্রীন মোসাইটির উপজেলা প্রেসিডেন্ট ইঞ্জি.সাইদুল ইসলাম অবশ্য দুষেছেন রাজনৈতিক দলকে। তিনি বলেন, “রাজনৈতিক দলের মদদের কারনে বারবারই পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। কারন
অপরাধীদের ভিতরে দু’রাজনৈতিক দলের কমীরাই রয়েছে”।
উপজেলার সর্বমহলের গনদাবী হল অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের মাধ্যমে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

×