চলে যাবে এভাবেই
০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো আর কোনোদিন কোনো রাতে বা প্রভাতে
সজনে গাছের ডালে বসে শালিকডাকা ক্লান্ত অলস কোনো দুপুরে
কিংবা পাখিডাকা শান্ত বিকেলে;
অথবা গোধূলির আবীররাঙা বৃষ্টিস্নাত বিষণ্ণ সন্ধ্যাতে,
তোমার সরব উপস্থিতি আর বিলোবে না হৃদয়ের স্পর্শমাখা পুলকের ঘ্রাণ,
হয়ত রাতের নীরব-নিস্তব্ধ প্রহরে হঠাৎ জেগে উঠে আর
শোনাবে না মোহময় জীবনের গান;
আমার আঙিনায় আর ফুটবে না কোনো প্রণয়ের রক্তগোলাপ,
ইথারে আর ভাসবে না অনুভূতি বিবশ করা কিন্নরকন্ঠী আহবান।
কবিতা পাঠের আসরে কান পেতে উৎসুক হবে না
রাতজাগা পাখি, ঝিঁঝিপোকা বা আকাশে ভেসে থাকা চাঁদ,
জেগে জেগে ক্লান্তদেহে পাথরচোখে
চেয়ে রইবে আমারও মৃত্যুহীন প্রাণ।
বলো তো-
সাগর কি মাপতে পারে অতল গহীনে তার কতটুকু জল,
মেঘ কি আঁকতে পারে তার বুকে জমে থাকা কান্না সকল?
পাহাড় যেমন কেঁদে কেঁদে ঝরনাকে বুকে দেয় ঠাঁই,
তেমনিভাবে আমিও সব দুঃখকে বুকের গভীরে
আজীবন, পরম সুহৃদের মত সযতনে পুষে যেতে চাই। -দি এমপেরর
ছবি: অন্তর্জাল
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন