somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

পিছন ফেরা নয় সামনে এগিয়ে যাওয়া

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুযোগ মতন বিভিন্ন নামে দল; সংগঠনের আওতা ভুক্ত; নতুন বোতলে পুরানো মদের বর্তমান নাম হেফাজতে ইসলাম। নানা তাণ্ডব কুকর্মের সাথে যে সব ব্যক্তিরা জড়িত, তিনারা লং মার্চ করতে এলেন শান্তিপূর্ণ। কিন্তু মনের ভিতর থাকা ইচ্ছা প্রকাশ পেয়ে গেলো।
নারী স্বাধীনতার বিরুদ্ধে এরা, বাংলাদেশকে আফগানীস্থান বানাতে চায় এইসব ধর্মান্ধ।
গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন তিনি নারী বলে তাকে অপমান করে কিছু বলারও অধিকার তাদের নাই। অথচ নারী সাংবাদিক কে পথে পেয়ে ৫০/৬০ জন এক যোগে ঝাপিয়ে পড়ল রাস্তায় প্রকাশ্যে, পাথর ছুড়ে শাস্তি প্রদানের ভঙ্গিতে তেড়ে এলো, নির্দ্বিধায় একজন নারীর উপর আক্রমণ করল পিটাল তাকে পিশাচের মতন অমানবিক।
কী ভয়াবহ অবস্থা! এরা দেশের শাসক নয় এদের কোন অধিকার নাই এভাবে মারার। অথচ সবাই দেখলেন এদের চরিত্র এবং ইচ্ছা, কার্যক্রম
চেহারা, উন্মোক্ত হয়েছে। যদি দেশ যায় এদের শাসনে কী অবস্থা হবে তবে ভাবতে শিউরে উঠছি। মালালার মতন ছোট বাচ্চা মেয়েরা গুলি বিদ্ধ হবে বাংলাদেশে। রাস্তায় নারী পিটানোর শাসন কায়েম হবে।
নারীকে প্রকাশ্যে নির্যাতন করতে এদের এতোটুকু বাধল না! মানবিক শব্দটা এদের অভিধানে নাই। ইসলাম মানবতার ধর্ম সে বিষয়ে এদের জ্ঞান নাই;এরা উগ্রপন্থী।

দেশ চালানোর আশা ব্যক্ত করে পুস্তক রচনা এবং তার বিলি বণ্টন ও তারা করে ফেলছে! প্রস্তুতি সারা শুধু অপেক্ষা ক্ষমতায় যাওয়ার।
শাপলা চত্তরের র‌্যালীতে, একটি পুস্তিকার কপিও বিতরন করা হয়েছে। পুস্তিকার একটি লাইন এরকম ”যদি আলেম ও ওলামারা আফগানিস্তান চালাতে পারে তাহলে আল্লার সাহয্যে” আলেমরা বাংলাদেশও চালাতে পারবে।''

বাংলাদেশ কোন একক ধর্ম অনুসারীর দেশ নয়। বাংলাদেশ সব ধর্ম, মানুষের দেশ, প্রগতিশীল দেশ, হাজার বছরের পশ্চাদপদ পথে ফিরার দেশ নয়। নতুন তারুণ্যে সামনে এগিয়ে যাবার দেশ।
নিজের মনে মানুষ ধর্ম পালন করবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, আস্তিক বা নাস্তিক হওয়া মানুষের নিজের ইচ্ছা। রাষ্ট্র জোড় করে কোন ধর্ম পালনে বাধ্য করবে না কাউকে।
ধর্মান্ধ এই সব বর্বদের শাস্তি দেয়া হোক।

এমন দানব শ্রেনীর কুচক্রি দেশ জুড়ে যেন তাণ্ডব না করতে পারে তার ব্যবস্থা নেয়া হোক । সকল নারী নিজেদের অধিকার রাখতে এখনই সচেতন হোন।


৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×