somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

অভিমান তুমি ও রাত ; আগুনমুখি কষ্টের বোধ

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি জানতে চাইলে আমি প্রকৃতিকে তোমার চেয়ে বেশী ভালোবাসি কিনা?
আমার সরাসরি উত্তর ছিল বাসি, তা শুনে তোমার অনেক রাগ হলো, তুমি আমার সাথে কথা বললে না দুদিন। কিন্তু আমার ভালোলাগাটা; আমি এই যে সহজ ভাবে জানালাম এটা যদি তোমার মনো কষ্ট দেয় তা হলে তুমিই বুঝ তোমার চেয়ে আমি কেন প্রকৃতিকে বেশী ভালোবাসব না? আরে বাবা প্রকৃতি কী আমার কোন কিছু দাবী করছে?
বরং ঘিরে থাকে জড়িয়ে রাখে আমাকে ভালোবাসায়। আমার উদাস দুপুর উজ্জ্বল আলোয় মনো মুগ্ধকর করে তুলছে। বর্ষনধারায় খুলে দেয় মনের আগল সুরে সুরে, উড়িয়ে নিয়ে যায় যত দগ্ধতার যন্ত্রনা। রঙ্গিনপত্র পল্লবে আমার মনে ঝালর দুলিয়ে উৎসবের আনন্দে, আগুনমুখি কষ্টের বোধগুলো মোমের মতন গলিয়ে দেয়।
কত কত সে রূপ, শুধু আমাকে ভালোলাগা দেয়। মন ভরিয়ে তুলে। আর এই যে তুমি প্রকৃতিকে ভালোবাসি বলায় আমার সাথে দুদিন কথা বলছ না। আমার বুকে বিদ্ধ হয়ে আছে যন্ত্রনার কাঁটা। তারপরও হাসিমুখে ঘুরছি ফিরছি চলছি- তোমার সাথে। অথচ হাসি মুখে আনন্দের সাথে তুমি গ্রহণ করতে পারতে বিষয়টা। প্রকৃতি তোমার প্রতিপক্ষ নয়। তাকে ঈর্ষা করা মানে তুমি নিজেকে ছোট করে তুলছো আমার কাছে। প্রকৃতি আমাকে শুধু দিয়ে যায় অনন্ত অফুরন্ত। আর আমি পূর্ণ হই ভরভরন্ত। আমাদের মাঝে কখনও জাগে না খরার ঢেউ। তুমুল ঝড়ের বাতাস। আমরা শুধুই ভালোবাসি একে অপরকে কোন প্রত্যাশা না করে। প্রতিদান না চেয়ে।
এই যে আমার সাথে রাগ করেছ তুমি, খুশি নও প্রকৃতি কেন আমাকে অমৃতধারায় স্নান করায়, সুখ সাগরে ভাসায় উচ্ছ্বাসে আনন্দে নেচে উঠি আমি ধা ধিন ধিন তা, না তিন তিন তা বোলে দোলে উঠে আমার শরীর, বিলায়ীত ভঙ্গীতে মুদ্রাতোলে। ঘাসের বুকে ঢেউয়ের দোলায়, রঙিন পত্রপল্লবের আবেশে, রঙধনুর সাত রঙে বৃষ্টির নিক্কন ধ্বনীতে, সূর্যের উঠা নামায় চাঁদের জোয়ারে আমি পাগলপারা হাসি তরঙ্গে তরঙ্গে।
তা নামায় তোমার মনে অমাবস্যা! সে কেন এনে দিল আমার মনে ঝর্ণাধারা। আমার মুখে সাঁঝের আঁধার দেখলে তুমি খুশি হও! আমার বুকে তুমুল ঝড় উঠলে তুমি আনন্দ পাও? আমার স্থির নদীর বয়ে যাওয়া তোমার কাছে যন্ত্রনাময়!
সু খবর আপেক্ষিক করে তুলো তোমরা বড় বেশী বিলাশী চাওয়ায়। আমি তাল মিলাতে পারি না যেমন আমি বয়ে যেতে পারি শ্রারণধারায় বা শরতের মেঘে, শীতের বরফপাতও আমায় এমন কাঠিণ্যে বাঁধে না তোমার মনের দ্যোতানায় সারা জাগাতে এক বিন্দু আশংকা জেগে থাকে সব সময় মনের ভিতর কখন তাল কেটে যায়। এই উদ্বিগ্নতা এক অনুভবে পুরো সময়টাকেই নষ্ট করে। যদি হতে আকাশের মতন অথবা পাহাড়ের মতন বিশাল আমি থইথই জলকেলিতে ব্যস্ত থাকতাম সুখের মুদ্রা তুলে।
জোৎস্নার স্নিগ্ধতা বা অতলান্ত পাখির কুজন জলকণার মতন হীরের স্ফটিক হৃদয় খেলে না। চারপাশের অগুনতি ঝগড়ার কাল দাগ বরঞ্চ তোমার মুখে এক ধরণের চাপা আনন্দ এনে দেয়। মুচকি হাসিতে ঢেকে রাখো উৎফুল্লতা বড়ো স্বযত্নে। যেন কিছুই স্পর্শ করছে না এমন এক ভান ধরে থাকো। জানো কী ঠিক কি চাও ?
আরো একটু না হয় সহজ হলে, খুব কী ক্ষতি হবে তাতে- ভেবে দেখো ভালবাসা। মেধুর আলোর উদ্ভাস হয়ে রঙধনু হলে ক্ষতি তো নাই কোন।
যদি শুনতে চাও-সব নয় শুধু শুনিয়ে যাব কিছু রাতের খবর। দেখো ভেবে কেমন লাগে-
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×