somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

কারো কাছে খুব সহজ সভ্যতার কাছে নয়

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সত্য ঘটনা অবলম্বনে ছবি বেশী পছন্দ করি। কিছুদিন আগে সত্য ঘটনার ভিত্তিতে বানানো সিনেমা ক্যাপ্টেন ফিলিপস” দেখলাম। ঘটনাটি খুব বেশীদিন আগের নয়, বছর পাঁচ আগের ঘটনা। সোমালিয়ান কোষ্ট পারি দেয়ার সময় মালবাহী জাহাজকে আক্রমণ করে জলদস্যু। এই বিষয়টি নিয়ে সে সময় ব্লগে অনেক লেখালেখি হচ্ছিল, বাংলাদেশের কিছু জাহাজীও ঐ জাহাজে ছিলো। সময়টা ছিল মনে হয় কোন ঈদের আগে। পরিবার পরিজন অসহায় তাকিয়ে ছিল সুদূর সোমালিয়ায় জলদস্যুদের কাছে আটকে থাকা প্রিয়জনদের খবর জানার জন্য উন্মুখ। যে কোন দিন যে কোন মুহুর্তে তাদের মৃত্যু হতে পারে। তবে তাদের বেঁচে থাকাটাই কাম্য ছিল।
আমার বলার বিষয় সেটা নয়। ছবিতে দেখলাম দুটো নৌকা টাইপের স্পিড বোট চড়ে আট দশ জন লোক বিশাল একটি মালবাহী আধুনিক সুসজ্জিত জাহাজ আক্রমণ করতে আসছে। জাহাজে তাদের নিরাপত্তার জন্য কোন ধরনের অস্ত্র নাই অন্যদিকে নৌকায় আসা দস্যুদের কাছে বন্দুক। জাহাজ দ্রুত গতিতে যেতে পারছে না। নৌকা ক্রমেই কছে চলে আসছে। অনেক আগে দস্যুদের আসতে দেখেও কোন নিরাপত্তার ব্যবস্থা করতে পারলনা জাহাজে। যদিও খবর পৌঁছে দেয়া হলো পৌর্টে তারা আক্রান্ত হচ্ছে।
জলদস্যুদের নৌকা একদম কাছে এসে পরলে জাহাজের চারপাশ থেকে পানি ছুড়ে দেয়া হচ্ছে প্রতিরোধের চেষ্টায়। কিন্তু দৃঢ়পণ জলদস্যু ও সব কাটিয়ে ঠিক উঠে পরল জাহাজে অস্ত্রসহ। সবাই লুকিয়ে আছে বিভিন্ন স্থানে। এ অবস্থায় ক্যাপটেন আর দু চার জন শুধু উপর তলার ঘরে। ক্যাপটেন নিজের জীবন বিপন্ন করে টাকা পয়সা দিয়ে দস্যুর কাছ থেকে মানুষ বাঁচানোর চেষ্টা করছেন। টাকা পয়সাও নিল সাথে ক্যাপটেনকে ও জিম্মি করে নিয়ে গেল জলদস্যু।
কী অবলীলায় বড় জাহাজের ক্যাপ্টেনকে জিম্মি করে নিয়ে গেল হিংস্র ছোট নৌকার জলদস্যু তাও দুটো নৌকার একটি কেটে পরেছিল আগেই ভয়ে।
ওদের চার পাঁচজন ছিল অগুছালো এলোমেলো অসংগঠিত কিন্তু তাদের হতের অস্ত্রের কাছে অসহায় ছিল সুসংগঠিত জাহাজের অনেক কর্মি ।
এরপর নৌবাহিনী বিমান অস্ত্রশস্ত্র সহ কত যে আয়োজন একজন ক্যাপ্টেন কে জীবিত উদ্ধারের। শক্তি শালী সব ভারি অস্ত্র এক মুহুর্তে উড়িয়ে দিতে পারে ছোট নৌকাটি কিন্তু একজন মানুষকে সুস্থ উদ্ধারের জন্য অপেক্ষার পালা হয় দীর্ঘ। অসহায়ের মতন অবিবেচক একজনের সাথে সমঝতার চেষ্টা করে যায় একের পর এক অফিসার। দীর্ঘ অপেক্ষার পরে সুযোগ মেলে দস্যুকে ধরার এবং উদ্ধার করা হয় ক্যাপ্টেন।
ইচ্ছে থাকলেও সমস্ত শক্তি নিয়েও অনেক সময় র্দূবিত্তের কাছে অসহায় হয়ে অপেক্ষা করতে হয় সময়ের। র্দূবিত্তের মতন হামলা করা যায়না। অথবা কারো বাঁচার আশা না করে মরার জন্য ঝাঁপ দেয়ার ব্যবস্থা নেয়া যায়। মৃতের বন্যা বইয়ে দেয়া যায়। মারামারির ফলে শেষ পর্যন্ত যদি কেউ বাঁচে সে ভাগ্য। কিন্তু অপরাধীর যা খুশি করে ফেলতে পারে অবিবেচকের মতন অনায়াসে। মানুষের জীবন বা নিয়ম নীতি কোন কিছুই তাদের ধর্তব্য নয়,গুরুত্বপূর্ণ নয় শুধু নিজের চাওয়াটুকুই গুরুত্বপূর্ণ সন্ত্রাসী এই স্বার্থপরদের কাছে। খুন রাহাজানী, ছিনতাই, চুরি, ডাকাতি, লুটপাট যা কিছু করতে এতটুকু বাঁধে না তাদের। কিন্তু সভ্য সুশৃঙ্খল একটি বাহিনী তাদের মতন ঝাঁপিয়ে পরতে পারে না মারামারিতে গুলাগুলিতে হাতে বন্দুক নিয়েও। অনিয়মে বিশৃঙ্খল ভাবে। এটাই সভ্যতার শিক্ষা।
ছোট একটি ঘটনা বড় তাড়াতাড়ি ঘটে যায়। কিস্তু তার দায় শুধরাতে সময় লাগে অনেক। একটা অবস্থা সৃষ্টি হলে তার প্রভাব আজীবন থেকে যায়।
দেশে যে অবস্থা আজ চলছে একটার পর একটা ভুলের মাশুল দিয়ে গড়া কুলাঙ্গারদের প্রভাব এ কাটাতে সতর্ক পদক্ষেপের প্রয়োজন। ছবিটার সাথে এখানেই মিল হীনমন স্বার্থপর তাদের প্রয়োজনে যা খুশি করতে পারে। কিন্তু নিয়ম আর গনতন্ত্র মেনে তাদের মতন কিছু করা যায় না।আস্তে আস্তে ফাঁদ পেতেই তাদের ধরতে হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×