রূপালি বরষায় না হয় বলব তোমাকেজলের বয়ে যাওয়ার কথা।
হেমন্তের মিঠে বিকেলে ছায়া কমলারোদের আলো; মেখে নেবো না হয় দুজনে মিলে।
দুহাতে থাকুক কিছু কাশফুল, চুলে শাপলার ঝালর।
অনন্ত সময় আর অধীর ভালোলাগা।
কৃষ্ণচূড়ার খরতাপ হৃদয় মরুভূমির জ্বলন্ত অঙ্গার তবু বিলি কাটে নিরবে,
আগল দিয়ে তারার বুটির মতন চোখ গুলো ঢেকে দিব
তারপর না হয় এক মগ কফি পান,
কোন বালুচরে উড়ন্ত ধূধূ বাতাসের সাথে মিশে
ঠোঁটের গভীর খাঁজে স্মৃতির পরশ খোঁজা।
অনুভবে আবীর রঙ মেলে স্বপ্নের বয়ে চলা......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



