somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

অমরাবতী ভালোবাসা

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই প্রান্তে বসে,একই মালায় মুক্ত গুজে দেয়া
হীরক কণার মতন জ্বলজ্বলে ভালোবাসায়,
হৃদয়ের আলপনা আঁকা-
এক সময় হৃদয়ের কাছে আসা, জীবন ঢেউয়ের দোলায় দোলে।

হোক না সে তীব্র সূর্যালোক বা রঙধনু মেদুর গোধূলীবেলা
সূক্ষ্ম অনুভবের জাল বোনা, মেরাবের দেয়াল রয়ে যাবে ।
ধূলির সংসার ভালোবাসায় ভরা খোলা আকাশের সীমানায়।

আমি তোমার চোখের তারায় অপলক তাকিয়ে থাকব।
বসব তোমার মুখোমুখি
চুল বাঁধব পেছনে টেনে,
বাতাসে চোখের পাতায় খুচরো চুলের এলোমেলো উড়ে আসা কাম্য নয়।
বন্ধ করতে চাইনা- এক মুহুর্তের জন্য দৃষ্টি।
যখন পড়ব তোমার হৃদয় চিঠি- মুখোমুখি বসে।
আঁকব না কাজল চোখের পাতায়।
মুছে দিব সিঁদুরের টিপ, কপাল থেকে ঝুরে পরা বাঁধা চাইনা

যখন পরছি, তোমার চোখের ভাষা, চোখের তারায় তারায়।
হৃদয়ের কেন্দ্রবিন্দু থেকে উঠে আসা ঢেউ
এতটুকু ভুল না করে পাঠ করতে চাই।
হারাতে দিব না ভালোবাসার জলকণা এক বিন্দু, তুমি ভেবো না।

হয়তো বা এই প্রথমই হবে শেষ
অথবা অনন্ত পথ চলার শুরু আমাদের ......
চোরকাটা বেঁধা শাড়ির আঁচল, মেঘ ডুম্বর আকাশ,
নদীর জল তরঙ্গ, তীব্র বিদ্যুৎ চমক
কিছুতেই চোখে পলক পরবে না।

মিথুন বলয় ডাকে আয় আয় -
শ্বাশত স্রোতধারা অর্নিবান শিখা মাঝখানে পেখম মেলা।
জল আকাশের কুয়াশা ছাওয়া চাদর,
মিহিন হয়ে জমে থাকে বুকের এক কোণে।
আশার বিদ্যুৎ চমক ঢেউ তুলে হৃদয় গহীনে।

প্রার্থনা জেগে থাকে একবিন্দু শিশির হয়ে ঠোঁটের ভাজে,
অপলক চোখের কোলে গভীর অনুভবে
বাতাসের গায়ে অচেনা ঘ্রাণ আবিষ্ট করে অনুভব।
কল্পতরু গাছে ফসল ফলেছে ময়ুরাক্ষি অমরাবতীর
তোমার দেখা পাব বলে বসেছিলাম বাতায়ন খুলে চন্দ্রলোকে
জন্ম জন্মান্তরের এই অপেক্ষা জলসীমানার দিগন্ত ছোঁয়া
ভালোবাসায় মালা গাঁথার।

সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×