অতীত প্রবিষ্ট হয়ে যায় বর্তমানের ভিতর
পাকাপোক্ত এবং প্রবল শক্তিতে।
শোচনীয় পতন দ্বিখণ্ডিত করে মনন,
অভিজ্ঞতা অর্ন্তগত করে নিজস্বভূবন।
অর্ন্তনিহিত যুক্তির সিঁড়ি,দৃষ্টিগ্রাহ্য উপমা
অলঙ্ঘনীয় সীমাবদ্ধতা
সুখপ্রদ স্মৃতি; স্ফুলিঙ্গ অতীত আচ্ছন্ন করে
বর্তমান ও ভবিষ্যত প্রবল শক্তিতে।
তৃপ্তিকর একটি নির্মান,
রোদে পোড়া পিঠ যেন, আদি মৌলিক কৃষক
আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, ত্রিভুজ কিংবা বৃত্ত
ভাবনার বুদ্বুদ তোলে অর্হনিশি রঙধনু রঙে
আশ্লেষ অচিন্ত মহীরুহ হয়ে উঠার কামনা।
কামনার মন্থন, শীৎকার রিরংসা, বাঁধার প্রাচীর হয়ে উঠে।
শোচনীয় পতন দ্বিখণ্ডিত করে মনন।
ঈর্ষাপ্রবণ বন্ধুত্ব এবং অসম সামাজিক নির্মাণ
চারপাশে কিলবিলে সরীসৃপ। উত্তাপ ছড়ানো যন্ত্রনা।
তার ভিতর ভৌগলিক সীমানা;
চিন্তার ব্যাপ্তী একক এবং নিজস্ব ঘরে
ভবিষ্যতে প্রবিষ্ট হওয়ার উচ্চারণে দ্বীপ্ত ঢেউয়ে ভাসে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




