
ইচ্ছে করে, সূর্যমুখির একটা ক্ষেত বানিয়ে
রঙ তুলি ক্যানভাস দিয়ে ভ্যান গগকে সেখানে ছেড়ে দেই।
বাতাসের ঝংকার মিশে যাক ছবির আলপনায়।
পাখির কোলাহলে, ফুল চোখ মেলে দেখুক-
নীল আকাশ ভরা সূর্যের চকমকি ভালোবাসা।
ইচ্ছেরা গুমড়ায় বুকের গহীনে-
হাওয়ায় ডানা মেলে, ভিনসেন্ট খুঁজে নিত নির্ভরতা।
কোমর দুলিয়ে রমনীরা তুলছে ফসল
আড় চোখে দেখে দৃপ্ত তুলির টানে জীবন্ত ক্যানভাস।
অথচ মন ছুটে যায় শুঁড়িখানার, ধূষর মরিচীকায়।
ইচ্ছেরা কেঁদে মরে জলপাই বনে......
যদি আমি পারতাম।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



