somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

খেয়ালের বসে

২৫ শে জুলাই, ২০২১ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হঠাৎ এসে দৌড়ে হেসে খেয়ালের বসে
ভিজিয়ে দিল ঘরমুখো ঐ পায়রাগুলোকে তেমন হঠাৎ আসা বৃষ্টির রেশ চলছে আজ সারাদিন। মাসটা শ্রাবণ মনে পরল আবার যদিও এখানে কোন বর্ষাকাল নাই। কিন্তু পুরো দস্তুর বর্ষা, আষাঢ় শ্রাবণের আবহো টের পাচ্ছি।
বৃষ্টি শেষের সবুজ মায়া অসাধারন। কখনো আকাশ ঘন কালো মেঘের কারুকার্য। কখনো মেঘের ফাঁক গলে বিকালের সোনা রঙ রোদের দেখা মেলে। সে এক অসাধারন দৃশ্য্।
ভেবেছিলাম বাইরে যাবো যখনই ঘরের বাইরে পা রাখি তখনই ঝুম বৃষ্টি আর একটু পরেই সব শুনশান শান্ত মেয়ে । কোন দুষ্টুমি নেই। পায়রাদের দেখি না তবে ঘুঘু আর ম্যাগপাইরবিনগুলো গাছের পাতার ফাঁকে ঘরের কোনে ঠাঁই নিয়েছে আজ । বৃষ্টি ভেজা কারো পছন্দ নয়।
কিন্তু পাখিগুলো বৃষ্টি শেষে জমে থাকা পানিতে স্নান করে। দিনে কয়েকবার স্নান করে। জলের সাথে জলকেলি ওদের আমার দেখতে ভালোলাগে। চেয়ে দেখি সময় সুযোগ পেলেই পাখিদের স্নান। ডানার ঝাপটায় উড়িয়ে দেয়া জলের মুক্তা বিন্দু ঝরে পরে। চিকচিক করে রোদের আলোয়।
মেঘ গম্ভীর আকাশ উপুড় হয়ে শুয়ে আছে মাথার উপর আজ। অথচ কাল পরশু ছিল দারুন রোদের দিন।
ঘাসের বনে পা ফেলে হাঁটতেও আমার ভালোলাগে । আর কোন কারণ ছাড়া প্রতিবছর একবার দুবার ঘাসকাটার যন্ত্র নষ্ট হয়ে যায়। তখন জেগে উঠে নানা রঙের ফুলের মেলা। ঘন ঘাসের ঝুপ। আমার খারাপ লাগে না। কেটে ফেললে এই বুনো এ্যারোমার ঘ্রাণ পাওয়া হয় না।
পরশু পুকুরপাড়ে গেলাম দেখি পদ্মফুল মুখ তুলে চেয়ে আছে। আহা! কি দারুণ আনন্দ হলো। ফুটেছে পদ্মকলি তার উপর খেলছে নীল ফড়িং। এক দৌড়ে তার কাছে পৌছে গেলাম মনপ্রাণ ভরে দেখলাম আকাশের ছায়ার ভিতর ফোটা ফুল।
তারপর হাঁটা দিলাম অন্যপাড় দিয়ে উঠে আসার জন্য। ঘাসের ভিতর আমার পা পরতেই তিনি লাফিয়ে নিচে চলে এলেন। না তাকে আমি দেখি নাই। আমার পিছনে যে ছিল তার পাশে ল্যাণ্ড করতেই সে একটা শব্দ করে উঠল। আর পিছনে ফিরে তাকিয়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। পুকুরপাড়ে বড় একটা পাথরের উপর তখন তিনি আরামে গা মেলে বসে আছেন। পাশে যে আমরা আছি তাতে ভ্রুক্ষেপ নাই। তিনি হয় তো আমার পায়ের নড়াচড়াকে ভেবেছেন কোন বুনাে প্রাণী। যে যার পথে চলে যাচ্ছে। তার কালো কুচকুচে গয়ের উপর লম্বা হলুদ টানা লাইন। পুকুর পাড়ে এই প্রথম তার সাথে দেখা হলো। গত শরতকালে দেখেছিলাম একবার যখন বেশ শীতের আভাস তখন তিনি রাস্তা পার হয়ে মাঠ পেরিয়ে অন্য কোথাও চলে যাচ্ছিলেন। শীতকালের আবাস খুঁজে তারপর শীত আসে আর শীতে কারো সাথে দেখা হয়না।
স্থির হয়ে দাঁড়িয়ে হাতের মোবাইল দিয়ে একটা ছবি তুলে নিতে চাইলাম তাই আমরা নড়ছিলাম না। আর তিনিও বেশ পৌজ দিয়ে বসে ছিলেন। কিন্তু মোবাইলটা এমন বিট্রে করল। একটু আগেও ফুলের ছবি তুলছিলাম। কিন্তু এখন ম্যামরিতে আর নেয়ার জায়গা নাই জানিয়ে আমার ক্লিক গুলো বারেবারে ফিরিয়ে দিতে থাকলো। কয়েকটা ছবি ফেলে দিয়ে জায়গা করে তাক করতেই তিনি লাফ দিয়ে আবার ঘাসের ভিতর ঢুকে গেলেন। ছবি উঠানোর সুযোগটা মিস হয়ে গেল।
দুফুটের মতন লম্বা সাপটা কোথায় বাসা বেঁধেছে কে জানে। থাকুক তাদের মতন নিজের বাঁচা নিয়ে। আমিও থাকি আমার আনন্দে।


সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২১ রাত ৩:৪৬
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×