somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে গেছে দেশে। বিদেশের আবহ দেশেও পাওয়া যায় ব্যাপারটা উপভোগ করলাম। মুভিটি ছিল
পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার আকাশ হকের ছবি, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ।
সিনেমা হলের বদলে যাওয়ার মতনই সিনেমা নির্মানেও বদল এসেছে এই ছবিটি দেখে বুঝলাম।
কোন পারিবারিক গল্প নয় কোন প্রেমের গল্প নয় সমাজের ভিতরের কুলসিত অংশ যা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে। বছরের পর বছর এই নিয়মগুলো বদল হয় না আরো যুতসই হয়ে দৃঢ় অবস্থান নেয়। সহজ সরল বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্রছাত্রী ইচ্ছায় বা অনিচ্ছায় নিজেদের খুঁজে পায় এই ঘূর্নিচক্রপাকে। দেশে যারাই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন বা করছেন। নানা রকম নিয়মের বাইরের আরোপিত নিয়মের মধ্যে দিয়ে যাওয়ার কথা মনে করতে পারবেন। যা একটি শিক্ষা জীবনে অবাঞ্চিত যন্ত্রনা। শিক্ষার সাথে যার কোন সম্পর্ক নেই অথচ সিন্দাবাদের দৈত্যর মতন ঘাড়ে চেপে আছে যুগের পর যুগ ধরে।
মেটাফোরের মাধ্যমে সেই সব বৈষম্যগুলো সুন্দর ভাবে চিত্রায়ন করেছেন আকাশ হক। নির্বাহী পরিচালক হাফিজউদ্দিন মুন্না।
মুভি নয় যেন জীবনের বাস্তবতার কঠিন কিছু বিষয়ের সাথে আড়াই ঘন্টা সময় পার করলাম ।
ছবির আরো একটা নতুন দিক ছিল ছবিতে কোন কোন জায়গায় আলাদা বাদ্য যন্ত্রের মিউজিক ছিল না। কিন্তু মিউজিক ছিল বাস্তব শব্দ। চারপাশের বাস্তব কোলাহল শব্দগুলো দারুণ ভাবে ব্যবহার করে আরো বাস্তব করা হয়েছে কাজটায়।
আমি সময়ের বেশ আগে পৌঁছে গেলেও টিকেট নিয়ে আকাশ আটকা পড়েছিলেন বৃষ্টির ভিতরে। প্রতি সন্ধ্যায় ঝুম বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টি কাল সন্ধ্যায় বেশ জোড়েসোরে এসে সবার সময় কিছুটা পিছিয়ে দিল। সব বাঁধা অতিক্রম করে তবু সবাই এসে প্রথম দিনে, দেখানো ছবিটি দেখতে পৌঁছে গেলেন শেষ পর্যন্ত।
দর্শক ভালোই এসেছিলেন ছবিটি দেখতে ঝড় জলের ভিতর।
আর ছবি শেষে অনেকটা সময় আড্ডা হলো পুরো তরুণ দলের সাথে অনেকক্ষণ ধরে। এর পর ওরা চলে গেলেন অন্য জায়গায় যেখানে ছবিটি আবার প্রদর্শিত হবে আর আমি ফিরলাম ঘরে।
এই লেখাটি বারো জুন লিখেছিলাম। আমার সাক্ষাতকার এবং লেখার অংশ কিছু ইংলিশ এবং বাংলা পত্রিকায় ছাপা হয়েছে।
আমি ব্যাস্ত থাকার জন্য সামুতে লগ ইন করা হয়নি। ছবিটি প্রর্দশিত হয়েছে বেশ কিছুদিন স্টার সিনেমা হলে বসুন্ধরায়। আমি শেষ দিনও আবার দেখতে গিয়েছিলাম।
ভুল হয়ে গেলো সামুর অনেকে যেতে পারতেন, সিনেমাটি দেখতে হয় তো আমি আগে লেখাটি দিলে । বিশ্ববিদ্যালয় জীবনের অনেক কিছুর সাথে মিল খুঁজে পেতেন।
তবে ছবিটি চরকিতে আসার সম্ভাবনা আছে । এছাড়া নির্মাতারা চেষ্টা করছেন আরো বিভিন্ন জায়গায় ছবিটি প্রদর্শন করার জন্য। যদি আমি জানি এবং সুযোগ পাই জানিয়ে দিব।
ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে এবং দুটো এওয়ার্ড পেয়েছে অল রেডী।
আকাশ হক পরিচালিত রাজনৈতিক ব্যঙ্গধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (DIFF) ‘বাংলাদেশ প্যানোরামা’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম হিসেবে মর্যাদাপূর্ণ ফিপরেসি (FIPRESCI) অ্যাওয়ার্ড অর্জন করে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:১১
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

×