somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সে আমাকে বলে, তবুও মন টা ওখানেই পরে থাকে :)

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের স্কুলে একটা পুকুর ছিল। পুকুরের জল পরিষ্কার ছিল। আমি সাঁতার পারতাম না, তাই কেবল সেই জলে পা ডুবিয়ে রাখতাম। স্কুল ছেড়ে আসার পূর্বে এক বন্ধুর সঙ্গে পা ডুবিয়ে ডুবিয়ে গল্প গল্প করতে করতে বললাম, তোর সঙ্গে প্রতি মাসে একবার দেখা করব। ছোট্ট কতগুলো মাছ তখন কুট করে পায়ে কামড় বসিয়ে কই জানি চলে গেল। কলেজ জীবনের দু বছর পাখা লাগিয়ে উড়ে গিয়ে অথবা ইঞ্জিন লাগিয়ে ছুটে চলে চোখের পলকে শেষ হয়ে গেলে বিস্মিত হয়ে দেখতে পাই, বন্ধুর সঙ্গে দেখা হয়েছে মাত্র পাঁচবার। অর্নাস জীবন শুরু করার আগে আবার সেই পুকুর পাড়ে আড্ডা দিতে গিয়ে খেয়াল করি, গল্পগুলো সব আগের মতোই আছে--খেলার গল্প, মাঠের গল্প, হাটের গল্প, মেয়ের গল্প, আকাশের গল্প, নীলের গল্প, মেঘের গল্প;কেবল পুকুরের জল ঘোলা হয়ে গেছে। এবার বলি, আবার বলি, বন্ধু নিশ্চয় দেখা হবে, অনেকবার দেখা হবে, বারবার দেখা হবে, জলঘেষা আড্ডা হবে; সেই আড্ডায় হয়ত কাউকে জোনাকির মালা পড়িয়ে দিয়ে, ব্যাকগ্রাউন্ডে সঙ্গীত বাজিয়ে ছোট্ট করে একটা নাচ হয়ে যাবে।
কলেজ জীবনের শেষে যখন ফেসবুকে অন্য আড্ডায়, অন্যভাবে ব্যস্ত তখন বন্ধুর বিয়ের ছবি আপলোড করতে দেখে, অভিনন্দন জানাই আর বলি হারামি খাওয়াবি কবে? অথচ একদিন তার বাড়ি গিয়ে স্ব-ইচ্ছায় হুট করে খেয়ে চলে আসতাম, অথচ একদিন তার ব্যাগ পকেটে রাখা টাকা দিয়ে না বলে ফুচকা খেয়ে দাঁত বের করে একচোট হেসে নিতাম।
তারপর একদিন ভার্সিটি জীবনের শুরুতে সেই স্কুলে ফিরে গেলে তন্য তন্য করে কোনো পুকুর খুঁজে পাই না, মাঠ খুঁজে পাই না, এক চিলতে নীল আকাশ খুঁজে পাই না। তখন স্কুলের বুড়ো দারোয়ান লাঠি হাতে নিয়ে হেসে বলে, কিছু খুঁজো মা ? এখন তো স্কুল টাইমের পর কেউ গল্প করে না।
এরপর বাড়ি ফিরে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলি, ছেলেপেলে আজ বড্ড যান্ত্রিক হয়ে যাচ্ছে।
---
তখন আমি ও ছেলেটি চুপ করে বসে থাকি। কেননা, আমরা জানি, এভাবেই পুকুরের জল শুকিয়ে যায়, এভাবেই আকাশের নীল হারিয়ে যায় আর হ্যা, কিছু মনে পড়লে আমরা বড় জোর এভাবেই ফেসবুকে একটা স্ট্যাটাস দেই।

তবুও মন টা ওখানেই পরে থাকে .........
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×