somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারিদ্র্য থেকে মুক্ত হওয়ার জন্য, মানবাধিকারের পথটি বেছে নিন

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাবিশ্বজুড়ে, দারিদ্র্যে নিপতিত মানুষেরা মর্যাদার দাবি জানাচ্ছেন৷ তারা অবিচার ও বিচ্ছিন্নতার অবসান চান যা তাদেরকে বঞ্চনার ফাঁদে আটকে রাখে৷ তারা সেই সব সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ পেতে চান যেগুলো তাদের জীবনকে প্রভাবিত করে৷

তারা চান তাদের অধিকারকে সম্মান করা হোক এবং তাদের মতামতকে মূল্যায়ন করা হোক৷ এখনই তাদের সাথে যোগ দিন৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন প্রচারাভিযানে আপনার কন্ঠ মেলান৷

যখন দারিদ্র্যে নিপতিত মানুষেরা তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন, তারা শুধু বঞ্চনা নিয়েই কথা বলেন না - যদিও আসলে এটাই মূল বিষয়৷ তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে পারেন কিনা, এবং সেই স্কুলটি, তাদের বাড়ি-ঘরের সাথে সাথে, পরদিন সকালে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে কিনা সেই সম্পর্কেও তারা কথা বলেন৷

তারা কথা বলেন সহিংসতার ভয়ের মধ্যে বাস করা সম্পর্কে, তাদের প্রতি অপরাধীদের মত আচরণ করা সম্পর্কে, ‘মূলধারার’ সমাজ হিসেবে যাকে বিবেচনা করা হয় শুধু তা থেকেই বাইরে রাখা নয় বরং সেইসাথে তাদের পক্ষে যে সব সিদ্ধান্ত নেয়া হয় সেগুলো নিয়ে তাদের কথা না শোনা সম্পর্কে৷

তারা কথা বলেন বিধিবহির্ভূতভাবে আটক হওয়া সম্পর্কে, তাদের পায়ের নিচ থেকে সম্পদ আহরনের জন্য কোনো বহুজাতিক কর্পোরেশনের খেয়ালি সিদ্ধান্তে তাদের অপ্রতুল জীবিকা হারানো সম্পর্কে, প্রান্তিক হয়ে যাওয়া সম্পর্কে, ন্যায়বিচারের কোনো সুযোগ না পাওয়া সম্পর্কে৷ তারা সেই সব অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন যেগুলো তাদের জীবনকে রূপদান করেঃ বঞ্চনা, নিরাপত্তাহীনতা, বিচ্ছিন্নতা, এবং মতামত প্রকাশের ক্ষমতা না থাকার অভিজ্ঞতা৷

আগামী কয়েক বছর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দারিদ্র্যের মধ্যে বসবাসকারী ব্যক্তি ও সমাজের সাথে কাজ করবে এটা নিশ্চিত করার জন্য যে, যখন তারা তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন, সরকার শুনবে৷ কিন্তু এটা করার জন্য, আমাদের প্রয়োজন হবে আপনাদের সমর্থন, আপনাদের মতামত এবং আপনাদের কন্ঠ৷

মর্যাদার দাবি প্রচারাভিযানটি এগিয়ে চলছে এবং এর জন্য আপনার সমর্থন প্রয়োজন৷ আমাদেরকে এই বাণীটি প্রচারে সাহায্য করুনঃ মানবাধিকারের অপব্যবহার দারিদ্র্যের কারণ ঘটায় এবং একে চিরস্থায়ী করে৷ যারা দারিদ্র্যের মধ্যে বাস করছেন তারা তাদের অধিকারের দাবি জানানোর সময় সরকার যাতে তাদের কথা শোনে তা নিশ্চিত করার জন্য আপনার কণ্ঠ মেলান, আপনার মতামত জানান, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে যোগ দিন৷

এই প্রচারাভিযানের বিষয়গুলো সম্পর্কে আরো জানতে http://www.demanddignity.org ওয়েবসাইটে যান৷ এটা আপনার মঞ্চঃ আপনার মতামত জানান, অন্যদের মতামত শুনুন এবং সিদ্ধান্তগ্রহণকারীদেরকে প্রভাবিত করুন৷

আপনার কন্ঠ মেলানোর মাধ্যমে মর্যাদা’র অর্থ আপনার কাছে কী তা আমাদেরকে জানান৷ প্রতিটি নতুন কন্ঠ যুক্ত হওয়ার সাথে সাথে মর্যাদার জন্য আমাদের সম্মিলিত দাবি আরো জোরে ও স্পষ্টভাবে শোনা যাবে৷
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×