অনেক ভালোবাসি তোমায়
তবুও তোমার প্রেমে পরা হলোনা কোনদিন
অঝর বৃষ্টিতে ভেজা হলো না কোনদিন
তবুও ভালোবাসি তোমায়
তোমার ওই রেশমী চুলে হারিয়ে যাওয়া হলো না
তবুও ভালোবাসি তোমায়
কোনদিন নির্ঘুম রাতে আমার চোখের জলে তোমায় দেখে ও স্পর্শ করা হলো না.
তবুও ভালোবাসি তোমায় শুধু তোমায় .......
তোমাকে ভুলেও কোনদিন ভোলা হলো না
কারণ
আমি যে আজ তোমাতে হারিয়ে নতুন এই আমিকে খুঁজে পেয়েছি।
হয়তো বা একদিন জীবনের নিয়মে অজানা দেশে চলে যাবো....
আমি মরে গেলেও তোমার প্রতি আমার এই ভালোবাসার মরণ হবে না কোনদিনও.
আজ সেই দূর থেকে ভালোবাসি তোমাকে, তখনও না হয় বাসবো ......
তবে যাওয়ার আগে আমি তোমার দুঃখ গুলো চাই ....
আমি আমার সুখের দামে তোমার দুঃখ গুলো কিনতে চাই....তুমি কি দেবে না আমায়?
আমি যে তোমায় অনেক ভালোবাসি.......অনেক.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




