হৃদয়ে আমার আজ স্বপ্ন শুধু তোমায় ঘিরে
তবুও তা ভেঙ্গে যায় কেনো রাত শেষে...............
হৃদয়ে আমার আজ যন্ত্রনা শুধু তোমায় ঘিরে
তবুও কেনো জাগিয়ে রাখো আমায় সারারাত
ঘুম ঘুম কেনো নেই দুচোখে............।
ঘুমহীন আমি ঘুম জড়ানো পথটা ধরে হাঁটছি বহুদূর
ব্যস্ত আমি মিশে গেছি আজ স্মৃতির মন্দিরে ......
ছেলেবেলার অনেক অজানা ফেলে আসা স্বপ্ন আর পুরানো সংলাপে
এসো তবে আকাশ দেখি , স্বপ্ন আঁকি, ..
ঘুম ঘুম কেনো নেই দুচোখে............।
ক্লান্ত চোখের ক্লান্তিগুলোর বদলে যাওয়া ভাবনায়
থমকে আছে ঘুম জড়ানো রাতটা আমার
নিবিড় নিরবতায়.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


