বৃষ্টিস্নাত সকালে কিংবা অলস দুপুরে
মনের ঐ বেল্কনিতে তোমার অবাধ আসা-যাওয়া
পড়ন্ত বিকেলে কিংবা ঘুমহীন রাত্রিতে
মনের অজান্তে যদি খুঁজে বেড়াও আমাকে
মনে রেখো আজও আছি হয়তো
দৃষ্টির অগোচরে....
শিশির ভেজা ঘাসে কিংবা ধূলোমাখা পথে
যদি হাটতে চাও আবারও
হাতে হাত রেখে
পার্কের ঐ ব্রেঞ্চটিতে কিংবা পুকুরপাড়ে
অভিমানি তুমি যদি কাঁদতে চাও আবারও
আমার কাধে মাথা রেখে
মনে রেখো বসে আছি আজও আমি হয়তো
দৃষ্টির অগোচরে
বৈশাখী ঝড়ে কিংবা শীতের রাতে
যদি ঘুম ভেংগে যায় অন্ধকারময়ী কালো রাতে
ভয় পেওনা জেনে রেখো পাশে আছি হয়তো
দৃষ্টির অগোচরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


