তোমায় কিছু দিয়েছিলাম নিশীথ রাতে-
দেখব তোমার আলোই তোমায়,
আমার আমি লুকিয়েছিলাম তোমার ভালোবাসায়।
বেলা শেষে হাজার মাইল পেরিয়ে
গিয়েছিলাম তোমার কাছে,বললে তুমি-পথিক,
দূরে যাবে অনেক দূরে-
যেখানে আষাঢ়ের বৃষ্টি,শ্রাবনের মেঘ।
বৃষ্টি পড়বে সেখানে বারোমাস,
এই কি তোমার রাত পোহানো পথিক?
তোমার আমার নতুন বাধন,নতুন হাসি,নতুন কাঁদন,
এই কি তোমার প্রতিচ্ছবি।
পথিক তুমি কি জল ভালোবাসো? বৃষ্টি ? আকাশ?
আমায় অনেক ভালোবেসেছিলে,নিঃশব্দ ভালোবাসা।
পথিক তুমি যাবে?তুমি যাবে সমুদ্রে?পাহাড়ে?
যেখানে পাহাড়ের চূড়ায় বৃষ্টি আর সমুদ্র তীরে নোনা জল।
আমি আকাশ দেখতে চাই তোমার হাত ধরে,
নোনা জলে পা ভিজাবো তোমার সাথে।
তুমি যাবে পথিক আমার সাথে দূরে,অনেক দূরে।
পথিক যাবে তুমি মেঘের ওপারে?
যেখানে মানুষ নেই,বৃষ্টি নেই
আছে শুধু সাদা মেঘ, ভাসবো দু'জনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


