লাশ ঘর
১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লাশ ঘর পেরিয়ে আমার কর্মক্ষেত্র। বেশীর ভাগ সময়-ই মনে থাকে না লাশ ঘর অতিক্রম করছি। অনুভূতির স্নায়ুগুলো কেমন জানি ভোঁতা হয়ে গেছে। নিত্তনৈমিত্যিক দৃশ্য- লাশের গাড়ি আসা-যাওয়া করছে, লাশের শোকাহত আত্মীয়-স্বজনরা প্রিয়জনের লাশের অপেক্ষায়রত। তাদের কেউ আবার সিগারেট ফুঁকছে। লাশ কর্মীরা যে যার কাজে ব্যস্ত, তাদের দু-একজন কাজের ফাঁকে হালকা খোশ গল্প করছে। যে মানুষটা লাশ হয়ে শীতল ঘরে স্থান পেয়েছে সেও হয়তো আমাদের মত ব্যস্ত ছিল। এখন তার নেই কোন ব্যস্ততা। অফিস যাওয়ার নেই কোন তাড়াহুড়া।
একদিন অফিস থেকে ফেরার পথে রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখলাম। পরনে বেশ পরিপাটি পোষাক। খুব যত্ন করে চুল আচঁড়ানো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আশে-পাশে তেমন কেউ নেই, শুধুমাত্র কয়েকজন ট্রাফিক পুলিশ ছাড়া। এ সময় অ্যাম্বুলেন্স এসে থামল। হাসপাতালে সদ্য-কর্মচঞ্চল মানুষটির নিস্তেজ দেহের রুটিন চেক হবে। তারপর স্থান হবে লাশ ঘরে। এদিকে হয়তবা আদরের সন্তান বাবার সাথে খেলার জন্য অপেক্ষা করছিল। এমনও হতে পারে সহধর্মীনী রান্না করছিল আর চিন্তা করছিল স্কুল ভ্যাকেশনে পরিকল্পনা। অথবা কীভাবে সারপ্রাইজ দেয়া যায় তার প্রিয় সঙ্গীকে। তারা জানেও না যে তাদের প্রিয় মানুষটির নিথর দেহখানা লাশ ঘরের মেঝেতে অবহেলায় পড়ে আছে।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১
কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।
কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!
তাহলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন