আষাঢ় এলেই বৃষ্টি আসে জল বায়ু পরিবর্তনের ফলে একথাটি ইদানিং যেন
মানুষ ভুলতে বসেছিল।এবছর আষাঢ়ের শুরুতে বৃষ্টির রিমঝিম শব্দ আবার
কল্পনা বিলাসী বাঙালী মনকে পুরনো দিনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গিয়েছে। বর্ষাকালে কদমের ডালে ডালে থরে থরে সাজানো থাকে ফুল আর কুড়ি। বরষায় ভরা বিলে ফো্টে শাপলা।ভরা জোয়ারে নদীর বুকে পাল তুলে
মাঝি ভাটিয়ালী গেয়ে নৌকা চালায় ।মনে পড়ে কবি গুরুর কালজয়ী গানের
কথা---বাদল দিনের প্রথম ও কদম ফুল করেছ দান---। আষাঢ় বাংলার
প্রকৃতিতে সরষিত ফুল ও ফসলের মাস। যদিও দেশের প্রধানপ্রধান নদী
ভরে যাওয়ায় বৃষ্টি একটু বেশী হলেই ভয়াবহ জল বদ্ধতা এখন কাঙ্খিত
বাস্তবতা । তারপরেও আষাঢ় এ দেশের কৃষকের কাছে আশিরবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



