somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরতিহীন ভাবে পাবলিক পরীক্ষা গ্রহন প্রশ্নপত্র ফাঁস রোধের সমাধান নয়।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে বেশ কিছু দিন ধরে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস যেন পরীক্ষা কমিটির গলার ফাস হয়ে উঠেছিল।বিষয়টি শিক্ষামন্ত্রনালয়কে ও ভাবিয়ে তুলেছিল। দেশ জুড়ে যখন বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হয়েছে।সরকারের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ কমিটিকে প্রশ্নপত্র ফাঁস রোধের উপায় খুজতে দায়িত্ব দেয়া হলো।কমিটি সুপারিশ দিলেন।দেশবাসী সুপারিশের সবটুকু না জানলেও আমাদের ক্লীন-ইমেজ সফল শিক্ষামন্ত্রী মহোদয়ের বক্তব্যের মাধ্যমে দেশের আগামী পরীক্ষার্থী ,অভিভাবক ও সাধারন মানুষ সকলে জানলেন বিরতিহীন ভাবে পাবলিক পরীক্ষা গ্রহন করলে নাকি প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব । বাংলাদেশ গনতান্ত্রিক দেশ ,কোন জাতীয় বা রাষ্ট্রীয় সমস্যা নিয়ে কথা বলার সুযোগ সকলের আছে। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় মনে হয়েছে উক্ত সমস্যার জন্যে এটা কোন সমাধান নয়। বরং বর্তমানে চালু থাকা পরীক্ষা পদ্ধতিটিও দীর্ঘ দিনের বহু বিশেষজ্ঞ ও সুধীজনের সুচিন্তিত মতামতের ফসল। সৃজনশীল পদ্ধতির মত একটি বহুমাত্রিক পদ্ধতিতে একক প্রস্তুতি নিয়ে পরীক্ষার পূর্বে বিষয় গুলো পুন রায় ভালোকরে না রিভিশান করে পরীক্ষার হলে গিয়ে বিরতি হীনভাবে ভালো পরীক্ষা দেওয়া সিংহ ভাগ পরীক্ষার্থীর পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যে স্কুল-কলেজে এলাকাভিত্তিক প্রাথমিক জরীপ চালিয়ে এবিষয়ে মতামত পাওয়া গেছে। অনেকে বিষয়টাকে উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর সাথে তুলনা করেছেন। অনেকে এটা হবু চন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর জুতা আবিষ্কারের কাহিনীর সাথে তুলনা করেছেন। যে দেশে কোন দুর্নীতির জন্য সরকারের ভিতরের ও বাহিরের দায়িত্বপ্রাপ্তদের দিকে সর্বাগ্রে আঙ্গুল ওঠে। দেশপ্রেম ও সততা প্রশ্নবিদ্ধ হয় । সেখানে নিরীহ কোমল মতি পরীক্ষার্থীদের বাড়তি চাপের ফেলে একটা জাতীয় আয়োজন সফল হতে পারে না। বর্তমান মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের কম্পিউটার প্রযুক্তি যেভাবে দ্রুতগতিতে বিকশিত হচ্ছে, তাতে প্রযুক্তিগত সাফল্যের পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার তথা স্বার্থ ও অর্থ লোভীদের হাত থেকে প্রযুক্তিকে নিরাপদে সুরক্ষিত করতে হবে। দেশের মেধাবীদের সঠিক মুল্যায়নে দায়িত্ব প্রাপ্তদের আরও বেশী সৎ ও দেশপ্রেমিক হতে হবে। রোগ নিরাময়কারী সর্ষের মধ্যের ভুত তাড়াতে হবে। প্রকৃত দোষীদের যে কোন মুল্যে সনাক্ত করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গনতান্ত্রিক ও দেশপ্রেমিক সরকারকেই করতে হবে। দোষীদের কোন রকম রাজনৈতিক বা দলীয় বিবেচনায় ছাড় দেওয়া যাবে না। মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র প্রনয়ন ,মুদ্রন ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যাক্তিদের প্রতি বিশেষ কঠোর সতর্কতা মুলক দৃষ্টি রাখুন তাহলে অন্য কিছুই করতে হবেনা। প্রশ্নপত্র ফাঁসের পর কোন কাহিনী না শুনে সংশ্লিষ্টদের চাক্রীতে স্বস্ব পদ থেকে দায়িত্বে অবহেলার অপরাধে তাৎক্ষনিকভাবে অব্যাহতি দিন।তাই তিনি যত বড় মাপের ব্যক্তি বা কর্মকর্তা হউন না কেন। দুর্নীতিবাজ কর্মকর্তা , কর্মচারীদের অপরাধের দায় কোমলমতি নীরিহ পরীক্ষার্থী দের ওপরে যাতে না পড়ে সেদিকে সদয় দৃষ্টি রাখতে আমাদের বিশেষ অনুরোধ রইলো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×