মুক্তি যুদ্ধ আমাদের গৌরব আর মুক্তি যোদ্ধাসনদ সেই গৌরবের স্বীকৃতি ।
সেই গৌরবের স্বীকৃতি নিয়ে ছল -চাতুরী দেশপ্রেমের সাথে বেইমানীর সামিল । দেশের বিভিন্ন মন্ত্রনালয়ে র শীর্ষ পদে যারা কাজ করেন,তারা তো শুধু চাকুরী
করেন না। রাষ্ট্রের পাবলিক সারভেন্ট হিসেবে জনগনের দায়িত্ব ও পালন
করেন।তবে কেন এই ভ্রম নীতি? যা আমাদের লজ্জিত করে ,অপমানিত করে।
এই ঘটনা আগামী প্রজন্মের কাছে কি ইতিহাস রেখে যাবে ? জন্ম যখন হয়েছে
মৃত্যু অবশ্যই হবে। কেউই অমর নয়। তাহলে দেশ প্রেমের সাথে অন্যায্য
কাজটির পুনারাবৃত্তি জাতি দেখতে চায় না। যার দুর্নীতি তার শাস্তি সে ভোগ করবে ।আমাদের এসব জাতীয় ইস্যু নিয়ে মিডিয়ায় , দেশে- বিদেশে
সমালোচনা হবে, একটা স্বাধীন জাতির জন্য শোভনীয় নয়।তাই বলছি -
ভাবুন, এ লজ্জা কার..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




