somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ ইংরেজী নব বর্ষ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরু হলো ইংরেজী নব বর্ষ ২০১৫ । নতুন প্রত্যাশা আর প্রাপ্তির দিন গননাও
শুরু হয়ে গেলো। জীর্ণ ,মলিন পুরাতনকে পিছনে ফেলে ,সকল না পাওয়ার
অতৃপ্তিকে ভুলে জীবন যৌবনের আবেগে ভবিষ্যতের আলোকিত দিনের পথে
ছুটবে এটাইতো স্বাভাবিক । ভবিষ্যত প্রজন্মের সকল বিজয়ে খুশী হবে মা,
মাটি ,মানুষ, স্বদেশ ।ঋদ্ধ হবে আকাশ ,বাতাস, প্রকৃতি । আমরা বুক ভরে শ্বাস
নেব। কোটি কণ্ঠে গেয়ে উঠবো-- আমার সোনার বাংলা আমি তোমায় ভালো
বাসি । চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রানে বাজায় বাঁশি ---
কিন্তু -২০১৫ ইং সাল টা কি আমদের স্বাধীনতার কাঙ্ক্ষিত অঙ্গীকারগুলো ফিরিয়ে
দিতে পারবে? আমরা কি বাঙালী জাতীয়তাবাদের চেতনার সেই অমর দিন-
গুলোতে আবার ফিরে যেতে পারবো? আমরা কি দরদী কবির সুরে গাইতে
পারবো--ও আমার দেশের মাটি আমি তোমার পরে ঠেকাই মাথা,তোমাতে
বিশ্ব মায়ের আঁচল পাতা-----। কারন দেশ প্রেমিক মানুষ তৈরী হচ্ছে না।
দেশের রাজনীতিএখন জাত পাতের ধর্মান্ধ পুরনো ফরমালিনের অদৃশ্য বিষে বিষাক্ত হয়ে যাচ্ছে। কলুষিত হচ্ছে সমাজ। স্বাধীন দেশে গনতন্ত্রের নামে
অতীতের ঐক্য বদ্ধ বাঙালী জাতিকে স্বাধীনতার পক্ষে-বিপক্ষে দাড় করিয়ে
দিচ্ছে। পৃথিবীর সকল স্বাধীন দেশে জাতীয় ঐক্যের প্রতীক জাতির পিতা
হিসেবে একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে সন্মান জানানো হয়।যিনি স্বাধীনতা অর্জনে
আপোষহীন নেতৃত্বের ভুমিকায় অবতীর্ন হন। যার ক্যারিজম্যাটিক চরিত্র গুনে
গোটা জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে । দেশবাসীর মত একই ভাবে
তিনি বিশ্ববাসীর কাছেও রাষ্ট্র নায়কের সন্মান পান। যে জাতি এই বোধ থেকে
বিচ্যুত হয় ,পতন তাদের অনিবার্য । আমাদের দেশে একটা বিশেষ মহল
যারা উচ্চতর ডিগ্রীধারী ,অনেকে আদর করে যাদের জ্ঞানপাপীও বলে থাকেন। যারা অন্ধ রাজনীতির ঘোরে সাদাকে কালো আর কালোকে সাদা
বলে থাকেন। ইতিহাস বিকৃতি করে নিজেদের পাণ্ডিত্য জাহির করে
নিজ সমর্থিত সরকারের নিকট থেকে পুরস্কার এবং বাহবা দুটোই হাতিয়ে
নেন। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু কে এক সময়ের একজন মুক্তিযোদ্ধা
ও রাষ্ট্রপতির পুত্র রাজাকার বলেছেন।দেশে-বিদেশে এর ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বাংলা দেশের স্বাধীনতার সাথে যে নামটি ইতিহাস
হয়ে আছে। সারা বিশ্বের মানুষ যে বিষয়টি অনেক আগেই জেনে গেছে,
শুধুমাত্র উদ্দেশ্য প্রনোদিত হয়ে সে বিষয়ে মিথ্যাচার করলে পুরোজাতি
তাতে অপমানিত হয়। ক্ষতিটা তখনই বাড়ে ,যদি অভিভাবক তাতে সমর্থন
করে। এক্ষেত্রে তার মাতা তাকে সমর্থন করলেন।তিনি বললেন-ছেলে
সরাসরি একথা বলেনি, বিভিন্ন তথ্য থেকে বলেছে। আমরা সুস্থ বুদ্ধির
মানুষেরা বুঝতে পারি এটা ও রাজনৈতিক অজ্ঞতার বহি প্রকাশ মাত্র।
তরুন প্রজন্মকে বিভ্রান্ত করার নয়া অপকৌশল ছাড়া কিছুই নয়। আমি নতুন বছরে এসে সকল শ্রদ্ধেয় রাজনৈতিক দল ও নেতাদের কাছে
সবিনয়ে অনুরোধ করবো- দোহাই ইচ্ছে করে অপ্রিয় মিথ্যা গুলো আর
বলবেন না। যা আমাদের ভবিষ্যত প্রজন্মকে অসুস্থ ও অসুখী করবে। ইংরেজী নব বর্ষে জাতির মধ্যে বিভেদ না বাড়িয়ে ঐক্য সৃষ্টির চেষ্টা করি।
সকলকে ইং-২০১৫ নব বর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো ।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×