অবোরোধ – আসন্ন এস এস সি পরীক্ষা – অজানা আতঙ্ক
বাংলাদেশএকটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র । কোন নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন গনতান্ত্রিক অধিকার।কিন্তু জনগনের জান মালের নিরাপত্তা বিঘ্নকারী কোন আন্দোলন গনতান্ত্রিক অধিকার কিনা রাজনীতি বিজ্ঞানীরাই ভালো বলতে পারবেন। দেশের সাধারন মানুষ এই ধরনের আন্দোলনকে মনে প্রানে মেনে নেয় কিনা প্রতিদিন রাস্তাঘাটে ভুক্তভোগীদের প্রতিক্রিয়া দেখে তা অনুমেয়। বর্তমানে আন্দোলনের নামে দেশে একটি রাজনৈতিক দল লাগাতার অবোরোধ ডেকেছে। আন্দোলনকারীদের সাধারন জনগনের জানমাল ধ্বংস করা বন্ধ করতে সরকার ও কঠোর পদক্ষেপের ঘোষনা দিয়েছে। আগামী ২ ফেব্রুয়ারী দেশে সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা –এস এস সি-শুরু হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আরম্ভ করে রাজধানী ঢাকা শহর পর্যন্ত সর্বত্র পরীক্ষার্থী এবং অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে পৌছাতে অবরোধের মত বাড়তি ঝুঁকি ও হতাশা নিয়ে বাড়ী থেকে বের হতে হবে। যেটা একজন পরীক্ষার্থী বা সাধারন নাগরিক কারও জন্য সুখকর নয়। বরং অনেক অনেক বেশী ক্ষতিকর । তাই রাজনৈতিক ভুল কোন সিদ্ধান্ত দেশ বা জাতির জন্য কোন মঙ্গল বয়ে আনেনা । বরং স্বীয় দলীয় সমর্থকদের জনগনের কাছে পৌছাতে অন্তরায় সৃষ্টি করে। আমাদের দেশে বস্তব সত্য হলো যারা রাজনীতি করেন তারা রাজনীতি বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করেন না। আর যারা রাজনীতি বিষয়ে পড়াশুনা করেন তারা দলীয় রাজনীতি করেন না । রাজনীতি বিষয়ে সেজন্য অদূরদর্শিতা থেকেই যায়। তাই বোধ হয় এত রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মুল্যটা অর্থহীন হয়ে পড়ে। জাতি এখন মহা সঙ্কটে আছে। আসন্ন এস এস সি পরীক্ষার্থীদের মনে অজানা আতঙ্ক – পরীক্ষার সময় তাদের কি হবে-------?? আসলে ২০ দলীয় জোট কি তাদের অবরোধ তুলে নেবে, সরকারের সাথে আদৌ কি কোন সমঝোতা হবে না রাজনীতিবিদ্ দের অদুরদর্শিতা ভবিষ্যত বাংলাদেশকে আর ও পিছিয়ে দেবে? আসুন রাজনৈতিক মত-পার্থক্য ভুলে ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে সকলে মিলে সোনার বাংলা গড়ি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

