somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুয়াশা জড়ানো মাধবপুরের সকাল!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্ব: উল্লুকের মুল্লুকে হন্টন!


লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চললে ট্রেকিং শেষে রাজ্যের ক্ষিধে নিয়ে আবারো বাসে শ্রীমঙ্গল স্টেসনের কাছে আসি পেটপুজো করব বলে। ভাত-ডাল-সবজি-গোশত এসবই ছিল মেন্যুতে, ক্ষিধের চোটে সাধারন রান্নাকেও অসাধারণ লেগেছিল সেদিন। এরপর শেষ বিকেলে মাধবপুর চা বাগানের উদ্দ্যেশ্যে আবারো লোকাল বাসে চেপে বসি। মাধবপুর পৌঁছুতে পৌঁছুতে সন্ধ্যা পার, সেখান থেকে সবাই টর্চের আলো ফেলে হেঁটে পৌঁছি মাধবপুর চা বাগানে লেগের ধারে।

পৌঁছেই সবাই তাড়াহুড়ো করে মাধবপুর লেকের ধারেই আমাদের তাঁবু ফেলি, বাগানের কেয়ারটেকারকে আমাদের রাতের খাবার রান্নার দায়িত্ব দেয়া হয়। সবাই মোটামোটি ক্লান্ত, কেউ কেউ এতটাই যে না খেয়ে ঘুমিয়ে পড়ার তোড়জোড় করতে লেগে গিয়েছিল। রাত প্রায় এগারোটার সময় নিরাপত্তার অজুহাতে বাগান কর্তৃপক্ষের নির্দেশে আমাদের ক্যাম্প গুটিতে নিতে নয়। শেষে কারখানার একটা শেডে আমাদের তাঁবু ফেলার অনুমতি দেয়া হয়। আবারো তাঁবু খাটানো, এরপর আমাদের রাতের খাবার আসে, খেয়ে সবাই স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে পড়ি.... আহ! কি শান্তির ঘুম!




সকালে কারখানার সাইরেনের শব্দে ঘুম ভাংগে, সূর্য তখন মাত্র পূব আকাশে উঁকি দিচ্ছিল। রথ দেখা আর কলা বেচার মত আমাদের ফ্রেশ হওয়া আর লেক দর্শন দুইটাই একসাথে করতে হয় কারন আধ মাইল দূরের লেকের পাড়ের টয়লেটই ছিল আমাদের জন্য বরাদ্ধ, ফ্রিতে এরচে ভালো কিছু আশা করাটাই বোকামি। সাত সকালে লেকের পাড়ে কি অপার্থিব দৃশ্য অপেক্ষা করছিল আমাদের কারো কল্পনাতেও ছিলনা। পানির উপরের স্তর থেকে ধোঁয়ার মত করে বাষ্প উড়ছিল, লেকের জলে ভাসছিল টকটকে লাল শাপলা। চারপাশের পাহাড়, চা বাগান আর তাতে সূর্যের প্রথম কিরণ, সত্যিই অসাধারণ সে দৃশ্য!







সকালের নাস্তা করে আমি আর চন্দন ভাই শ্রীমঙ্গল ফেরার জন্য সিএনজি ভাড়া করে ফেলি, দলের অন্যদের রেফহে আমরা ফিরতি গাড়িতে উঠি কারণ আমাদের বেলা বারোটার ট্রেন ধরার তাড়া ছিল। এবার মেইন রোডে না গিয়ে আমাদের গাড়ি চলে আঁকা বাঁকা টিলার মাঝে তৈরী রাস্তায়। চা বাগান, লেবু বাগান, আনারস বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গল ফিরে আসি। একরাশ ভালোলাগা আর সফল ভ্রমণের আনন্দ নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে ট্রেনে চাপি।







সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×