somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের এশিয়াটিক বন্ধন নিয়ে প্রশ্ন

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গাওয়ার অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ।

২ লাখ ৫৪ হাজার মানুষের উপস্থিতিতে জাতীয় সংগীত গাওয়ার এ অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের (সার্বিক ব্যবস্থাপনা) দায়িত্ব পায় ‘এশিয়াটিক ইভেন্টস’ নামে একটি প্রতিষ্ঠান।

সৃজনশীল কাজের দায়িত্ব পায় ‘এশিয়াটিক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স’ এবং গণসংযোগের দায়িত্ব পায় ‘ফোর থট পিআর’ নামের একটি প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটিতে আসাদুজ্জামান নূরের মালিকানা রয়েছে এবং প্রতিটির পরিচালনা পর্ষদে রয়েছেন তিনি।

কোম্পানিগুলোর ওয়েবসাইটে দেখা গেছে, তিনটি প্রতিষ্ঠানেই ব্যবস্থাপনায় উচ্চপদে রয়েছেন সংস্কৃতিমন্ত্রী। এশিয়াটিক ইভেন্টেস ও ফোর থট পিআরের ব্যবস্থাপনা পরিচালক এবং এশিয়াটিক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূরের নাম রয়েছে।

মন্ত্রীর প্রতিষ্ঠান নিজ মন্ত্রণালয়ের কাজ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কয়েকদিন ধরেই সমালোচনা হচ্ছে।

একজন অনলাইন অ্যাক্টিভিস্ট তার ফেইসবুক ওয়ালে লিখেছেন, “জনাব নূর এর মাধ্যমে যে গুরুতর অপরাধ করেছেন তা হলো- সরকারি দায়িত্বে থেকে বেসরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে থাকা এবং দেশপ্রেমের রেকর্ডের নামে এমন অনুষ্ঠানের আয়োজন করা যাতে তার নিজের প্রতিষ্ঠান সরাসরি লাভবান হয়।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানেও এ বিষয়ে বাধানিষেধ রয়েছে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী সম্পর্কে সংবিধানে বলা হয়েছে, “এই রূপ কোনো পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফালাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনো রূপ অংশগ্রহণ করিবেন না।”

এসব কাজে মন্ত্রী নূরের ক্ষেত্রে স্বার্থের সংঘাত হয়েছে কি না, তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

“এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে কি না এটা দেখার দরকার সরকারের পক্ষ থেকে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন রেগুলেটরি রিফর্মস কমিশনের সাবেক এই প্রধান।

এই বিষয়ে আসাদুজ্জামান নূরের বক্তব্য নেয়ার জন্য তার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এসএমএস পাঠানো হলেও কোনো জবাব দেননি তিনি।

তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে এশিয়াটিকের মূল কোম্পানি এশিয়াটিক থ্রি সিক্সটির চেয়ারম্যান আলী যাকের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে এখন জাস্ট এ বোর্ড অব ডিরেক্টর, সে অফিস হোল্ড (নির্বাহী পদ ধারণ) করে না। আগে করত, পদত্যাগ করেছে।”

কোম্পানির সঙ্গে তিনি যেহেতু আছেন তাহলে কি এটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হচ্ছে না- জানতে চাওয়া হলে তিনি বলেন, “সেটা তো আমি বলতে পারব না।

“এশিয়াটিক ইভেন্টস মার্কেটিং হল দেশের অন্যতম বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। আমরা অনেক কাজ করেছি। আমাদের কোম্পানির যোগ্যতা দিয়ে আমরা এখন পর্যন্ত বিশাল বড় বড় কাজ করেছি, ফলে ওই ধারাবাহিকতায় হয়ত আমরা পেয়েছি।”

“এটা তো বলা নেই কোথাও যে কোম্পানির বোর্ডের একজন মেম্বার, যে এখন চাকরি করছে না, তা সত্ত্বেও আমরা কাজ পাব না,” বলেন তিনি।

আলী যাকের বলেন, এশিয়াটিক থ্রি সিক্সটির পরিচালনা পর্ষদে রয়েছেন নূর, এর অধীনস্ত ১২টি কোম্পানির বোর্ডে রয়েছেন তিনি।

সুত্রঃ রিয়াজুল বাশার , বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,
2014-03-29
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×