somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজ করুন তথ্য প্রযুক্তি নিয়ে আর নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ।

১০ ই জুলাই, ২০১৪ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আমরা কেউই তথ্য প্রযুক্তির গুরুত্ব আর সম্ভাবনার কথা ফেলে দিতে পারিনা। শুধুমাত্র সঠিক গাইডলাইন আর সহযোগিতা না পাওয়ার কারণে আমাদের মেধাগুলি আমরা এই বাজারে কাজে লাগাতে পারছিনা, অথচ বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশ থেকে সল্প বেতন দিয়ে আমাদের মেধাগুলোকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। আপনি যখন একজন IT প্রফেশনাল হিসেবে নিজেকে তৈরি করতে চাইবেন, তখন আপনাকে কঠিন পথ পাড়ি দিয়ে সফলতা পেতে হবে।
যথেষ্ট পরিমাণ চেষ্টা আর একাগ্রতা থাকা সত্ত্বেও আপনার সফল হবার সম্ভাবনা খুবই কম। কারন পূর্ণ গাইডলাইন আর সহযোগিতা আমাদের দেশে আপনি পাবেননা।
অথচ একাগ্রচিত্তে পূর্ণ ধৈর্য সহকারে একটু সময় দিয়ে আপনি যদি চেষ্টা করেন তবে আপনি সফল হবেনই ইনশাআল্লাহ। যারা IT জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে চান তাদের বেশিরভাগ লোকজনের ক্ষেত্রে দেখায় যায়,সফল হতে পারেননা। আপনি অবশ্যই এর কারণ খুজতে চাইবেন, কিন্তু এর সঠিক জবাব হচ্ছে, বেশিরভাগ লোকজন শর্টকাটে সফল হতে চান। কিন্তু আবার সবাই একথা বিশ্বাস করেন যে সফল হওয়ার কোন শর্টকাট রাস্তা নেই। আবার দেখা যায় অনেকের যথেষ্ট আত্মবিশ্বাস আর একাগ্রতার অভাব।
আপনি যতটুকু সফল হতে চান আপনাকে তততুকুই পরিশ্রম করতে হবে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন? অফিস নির্ভর কাজ, নেটওয়ার্ক, গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, সিভিল ক্যাড, ডাটাবেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ওয়েবপেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট,আন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট। এবার কাজে নেমে পড়ুন নিজেকে তৈরি করুন মার্কেটের উপযুক্ত করে।
এবার ঠিক করুন কিভাবে আপনি কাজ শিখবেন। আপনি কি নিজে নিজে কাজ শিখবেন? নাকি কোন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিবেন। না কোন এক্সপার্ট কারো সাহায্য নিবেন। নিজে নিজে কাজ শিখতে গেলে আপনি Lynda র ভিডিও টিউটোরিয়াল, Tutplus এর ভিডিও টিউটোরিয়াল, ডামিস সিরিজের বই, Apress এর বই, Macgrew Hill এর Complete reference , বিভিন্ন বাংলা টিউটোরিয়াল, বাংলা ওয়েব সাইট, বাংলা বই ফলো করতে পারেন।
পরবর্তী পোস্ট গুলোতে আমি আপনাকে প্রত্যেকটা কোর্সের পূর্ণ গাইড লাইন দিব। আর যদি কোন জায়গায় ট্রেনিং নিতে চান তবে সবচাইতে ভালো হবে IDB BISEW এর ডিপ্লোমা। তারপর Dafodill IT, BUET, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ হরাইজনে কোর্স করতে পারেন। IDB BISEW তে আপনি সম্পূর্ণ পেশাদার হিসেবে নিজেকে তৈরি করে নিতে পারবেন। আপনাকে ওরা আন্তর্জাতিক মানের সার্টিফাইড কর্মী হিসেবে তৈরি করে দিবে। কোন টাকা লাগবেনা, বরং আপনি টাকা পাবেন।
আর অন্যান্য গুলিতে আপনার টাকা খরচ হবে এবং IDBBISEW এর মতো এত সেবা তারা দিবেনা। এরপর যদি কারো কাছে শিখেন এবং তিনি সত্যিকার এক্সপার্ট হন তবে আপনাকে তিনি ঠিক মতো সেবা দিলে আপনি খুব দ্রুত বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। আর হ্যাঁ কাজ শিখার সাথে সাথে নিজেকে মার্কেটে পরিচিত করুন। কাজ করুন, আপনার মাস্টার কার্ড অ্যাক্টিভেট করুন, অনলাইন মার্কেটে আপনার অ্যাকাউন্ট খুলুন। প্রচুর অনুশীলন করুন, আপনি পারবেন। আপনার সফলতার গাইডলাইনের জন্য আরও পোস্ট আসছে সামনে। পোস্ট পড়ে ভালো লাগলে সেরা দামে সেরা জিনিস কিনতে আমার পেজটিতে লাইক দিন।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×