আমার আলতো ঘুম ভাংগলো যথারীতি
তুমি পাশ ফিরে শুয়ে
বলছ,
কাল বাবলুর স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা
যাবে তুমি ?
আমি ছোট করে
হুম,
ছেলেটা কতদিন নতুন জুতা চাইছিল
এ মাস ও মাস করে বছর পাড়
আমি, হুম।
তোমার শরীরে কাঁচা লংকা, পেঁয়াজের গন্ধ
যোগ হয়েছে ধনিয়া, মুসর ডাল।
চুল গুলি ঘামে ভেজা
শ্রাবণ সন্ধ্যার ডাক।
বাবলুর জন্য এক জোড়া টি শার্ট দেখেছি অন লাইনে
আচ্ছা, মাপ ঠিক হয়তো?
কোয়ালিটি?
আমি, হুম।
আমার আংগুল এর ডগা ছুঁতে লাগল তোমায়
তোমার পিঠ ঘুরে
কপালে
তুমি তাকালে
(ধমকের সুরে)
হচ্ছে কি?
কিছুটা বিরতি।
ভাবনা চলছে,
পংকজ এর কাছে
আবার হাত পাতা
কতগুলি টাকার খরচা।
আচ্ছা, এবার শীতে কিন্তু
সমুদ্র দেখা চাই,
বাবলুর কত দিনের সখ!
আমি, হুম।
আংগুল চলতে শুরু করল খুব দ্রুত
কপাল, থুতনি, ঠোঁট
তুমি, ইশ!
জ্বলে গেল হিরোশিমা নাগাসাকি
প্রেসার কুকারে দুই শিস !
লাল নীল সংসার !
০১ লা ফেব্রুয়ারী ২১।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


