গাছটি টিকে ছিল মেলাদিন
ইয়ার বন্ধু কাক,
কিছু চেনা অচেনা পাখি
অনেক ইতিহাস গোপন করেছে সে
যে মেয়েটি প্রেমের টানে
উঠোন পেরিয়ে হাত ধরলো যার
আঘাতে আঘাতে গলায় দড়ি
গাছটি স্বাক্ষী তার।
যে পথিক রোজ দাঁড়ায়
হাতে কমদামি বিড়ি
দুটি চোখ
ট্রাফিক বাতির সিগন্যাল রং লাল।
বিড়বিড় করে
প্রভুর কাছে সময় করে আবদার
আদর এর ছেলেটি
এ যাত্রায় বাঁচবে?
হবে না তো কাল?
গাছটি টিকে ছিল মেলাদিন
যে বেশ্যা আব্রু বেঁচে
পা নাচিয়ে খাচ্ছে বাদাম
গুনগুনিয়ে গাইছে গান
পেটের চেয়ে বড় হারামি নেই কেউ আর!
এ বাক্যটি খোদার দেয়া কিমতি উপহার!
গাছটি টিকে ছিল মেলাদিন
যে ছেলেটি রোজ আসে
বেকার
একদম মুখ বেজার
ভাংগে গড়ে স্বপ্ন
গাছটি ওর জন্য
আশা দেয় ছায়া দেয়
বিনে পয়সার সেবা দিয়েই সে ধন্য।
সিটি করপোরেশনের সিদ্ধান্ত,
যৌবন হারা
না হয় ফল
না ধরে ফুল
পাতায় হলদে রং
বহু জায়গা দখলে
একদম সেকেলে
বাড়তি এ শহরে
উপড়ে ফেলতে হবে শিকড় সহ
বড় কর্তা এক শ্বাসে "হ্যাঁ "
সই করে কাগজে
গাছটি চুপ করেই জীবন দেয়
মিটিং মিছিল টু শব্দটি হয়নি
এখানে সেখানে ।
বোধ !
৩১ জানুয়ারি ২০২০।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


