( ছয় মাস পূর্বের ঘটনা )
নাফিসা ঃ ও স্টপ! রোহান।
রোহান ঃ না, নাফিসা!
না, করো না। এ হবার।
নাফিসা ঃ রোহান! তোমার মগজে কামনার ঘোড়া সওয়ার। গুলিয়ে ফেলছ প্রেম, কামনা।
রোহান আরও ঘনিষ্ঠ হতে চাইল ওর হাত নাফিসার পিঠ বেয়ে কোমড়ে।
নাফিসা বুঝতে পারছে কি হতে চলছে। রোহান এর গরম নিঃশ্বাসে পুড়ছে ওর গ্রীবা।
( নাফিসা এক ঝটকায় নিজেকে সরিয়ে কড়া কথা বলতে লাগল )
নাফিসা ঃ রোহান! প্লিজ, স্টপ। এসব পাগলামি বন্ধ কর। তুমি জাস্ট আমার একজন কলিগ, ভালো বন্ধু। স্রেফ বন্ধু। এ সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। তুমি টের পাচ্ছ ?
রোহান ঃ এক পলক তাকিয়ে বলল, শুধু বন্ধু! তুমি কি অন্য কারো? কিসের এত অহংকার? যৌবন, শরীরের?
নাফিসা ঃ স্টপ! আই সেইড স্টপ! তুমি বুঝবে না প্রেম কি, কামনা কি আর বন্ধুত্ব কি?
রোহান দরজা খুলে বাইরে বেরিয়ে গেল, রাস্তায় নেমে পরপর দুইটা বেনসন এন্ড হ্যাজেস শেষ করে। বাস স্টপে বাসের অপেক্ষায় দাঁড়ালো।
নাফিসা চেয়ারে ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে কাঁদতে লাগল শিশুর মতো।
দুই মাস পর নাফিসার বিয়ে হলো বর লেঃ কর্নেল জামিল।
রোহান ও বিয়ে করল ওর এক আত্মীয় কে।
( বর্তমান সময় )
টিভির খবর এর শিরোনাম ঃ লেঃ কর্নেল জামিল সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন। খবরটি বাংলাদেশ দুতাবাস নিশ্চিত করেছে।
রোহানের এক মেয়ে নাম নাফিসা।
নাফিসার হাতে লাল, সবুজ উল,
আসছে মাস ডিসেম্বর
বুনছে জামিলের জন্য সোয়েটার!
৮ ফেব্রুয়ারী ২১।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


