ভুবন মাঝে আঁধার নামে !
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে রাতে,
মেয়েটির সব গেল খোয়া
সে রাতেই অন্য কোথাও
উঠছে প্রেমের ধোঁয়া।
যে রাতে,
ছেলেটি হলো পুরোপুরি মাতাল
সে রাতেই অন্য কোথাও
আসমান ছুঁতে চায় পাতাল।
যে রাতে,
জোছনা উঠল জেগে
সে রাতে অন্য কোথাও
বিরহের তীর বিঁধল কারো বুকে।
যে রাতে,
তুমি আমি করছি কত গল্প
সে রাতে অন্য কোথাও
জীবনের আছে বাকী অল্প।
যে রাতে,
হাতের উপর হাত
চার ঠোঁট হলো বন্দী
সে রাতেই অন্য কোথাও
বুলেট বারুদ, রক্ত
নিত্যকার সংগি।
যে রাতে,
প্রেমের ঘটছে অবসান
সে রাতেই অন্য কোথাও
চারপাশে হইচই ফিসফিসানি
ভালবাসি জান!
যে রাতে,
শীতে
আরামে শরীর যাচ্ছে ঘেমে
সে রাতেই অন্য কোথাও
ফুটপাতে আগুন তাপে
প্রাণ কোনরকম টিকে!
যে রাতে,
পুরো দেশ কাঁপছে ভয়ে থরথর
সে রাতে অন্য কোথাও
নেতার লেগেছে ঠান্ডা
সামান্য জ্বর!
যে রাতে,
আঁধার নেমেছে খুব
সে রাতেই অন্য কোথাও
মিলিটারি ভুত
গণতন্ত্র দিচ্ছে ডুব!
১ লা নভেম্বর ১৭। সকাল ০৭:৩৯ মিনিট।
বিদ্র ঃ পুরানো কাসুন্দি ঃ)
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন