তুমি আসবে বলে !
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( ছবি আর্টিস্ট মনিকা লুইনাক৷)
তুমি আসবে বলে,
কৃষ্ণ চুড়া আরও লাল
তুমি আসবে বলে,
ভেতর বাহির সুসজ্জিত
রোড ঘাটে চুনকাম।
তুমি আসবে বলে,
শক্তপোক্ত মরদ আমি
নাকের ডগায় জমে ঘাম।
তুমি আসবে বলে,
ডানা ঝাপটায় পাখি
ইথারে তোমার গুনগান
তুমি আসবে বলে,
সরব লাল দিঘি ময়দান।
তুমি আসবে বলে,
অমৃত ভাত, ডাল
তুমি আসবে বলে,
উত্তেজনা মনে
দুইশ কুড়ি
বিদ্যুৎ দেহে
ঘরে ফেরার টান।
তুমি আসবে বলে,
রাস্তার ফুচকা
বাড়তি নেই মরিচ ঝাল
তুমি আসবে বলে,
শিশিরসিক্ত টিনের চাল।
তুমি আসবে বলে,
আলতা পায়ে নুপুর
গলতে থাকে দুপুর।
তুমি আসবে বলে
এ রাজ্যে
বসন্তের আনাগোনা
চোখেমুখে হাসি।
ভুলে বসি
মৃত্যু পরোয়ানা !
আমি বাউল কবি।
বিদ্র ঃ কিছুটা পরিবর্তন করা হলো ব্লগার " কালো যাদুকর " উনার সাথে সহমত হলাম। নাম ও পরিবর্তন করা হলো। ধন্যবাদ সকল কে। ভালো থাকবেন ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন