
লেখার শুরুটা একটা সত্য ঘটনা দিয়ে শুরু করছি। ঘটনাটা ২০০৯ এর সময় কার। আমার এক বন্ধু তার আরেক বন্ধুর সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করল। কয়দিন যাওয়ার পর ক্যাচাল লাগল দুই জনের ভেতর যা হয় আর কি। বিচার শালিস হলো সেখানেও ক্যাচাল। সে সময় আমি উপস্থিত ছিলাম। আমার বন্ধুর পার্টনার তাকে বলে বসল ' তোর মতো মানুষ কে আমি আমার বাড়ির কাজের লোক হিসাবে ও রাখি না " কি বুঝলেন ঘটনা শেষ। না, পিকচার আভি বাকি!
সাল ২০২০। এগারো বছর পর সেই অহংকার করে বলা লোকটা কে দুর্বৃত্তরা গুলি করে ফলস্বরূপ তার দুটি পা কেটে ফেলতে হয়। এখন সে পংগু। লোকটার জন্য খুব খারাপ লাগে। মায়া হয়। আল্লাহ বাবলু কে মাফ কর। এই হলো জীবন! কখন কি হয় কেউ জানে না।
যাক এখন আসি আসল কথায়, আমাদের আশেপাশে এমন দম্ভ করে কথা বলার মতো প্রচুর লোক আছে। এমন কি এই ব্লগে! কি চমকে গেলেন! তাইলে আরেকটু পড়েন।
দেখবেন, কেউ আছেন আপনার পোস্টে কমেন্টস করবে মোটামুটি। নম্বর দুই তিন দেয়া যায় অথবা গরুর রচনা! এই যে তারা এগুলি বলে কেন বলেন? হয় তাদের হিংসা থেকে নয় তো হাতে কাজ কম বেকার অথবা দীর্ঘদিন ব্লগ করে নিজেকে বিশেষ কিছু মনে করে আর সেই অহংকারী মনোভাব থেকে এগুলা বলে আমার ধারণা। ধারাণা ভুল ও হতে পারে।
আচ্ছা, তাদের দীর্ঘদিন ব্লগ লাইফে বা লেখার মাধ্যমে কয়টা পদক জুটেছে? অথবা নোবেল! মিলেছে কিছু? কয়টা কিতাব বের হয়েছে। যদি জানাতেন উপকৃত হতুম!
হ্যাঁ, মানছি সবার লেখার ধরন একরকম না। কেউ খুব ভালো লিখবে কেউ খুব খারাপ বা আরও খারাপ। তা সুন্দর করে বললে হয় না। নাকি শিশুকালে মধু দেয়া হয়নি মুখে?
যেমন, আমার কথা বলি " ঠাকুর মাহমুদ " নামের এক ব্লগার ভাই আমার এক কবিতার পোস্টে খুব সুন্দর করে নিজে দুই লাইন ছন্দ দিয়ে লিখে বলেছেন " ছন্দের দিকে একটু নজর দিবেন । "
তারপর " কালো যাদুকর " নামের এক ব্লগার ভাই বলেছিলেন " কবিতাটি আরেকটু গোছানো হলে ইউনিভার্সেল হয়ে যেতো " এই যে উনারা বলেছেন কত সুন্দর করে। এতে আমি অনুপ্রানিত হয়েছি। আশা ভরসা পেয়েছি। ধন্যবাদ জানাই তাদের।
আপনারা সিনিয়র ব্লগার রা যদি খামচা খামচি শুরু করেন অথবা গুতাগুতি। তাহলে আমরা নতুন যারা আছি কি শিখব? বলবেন একটু ?
শেক্সপিয়ার এর কথা টা খুব মনে পড়ছে,
" Love me or hate me both are in my favor. If you love me, I'll always be in your heart. If you hate me, I'll always be in your mind "!
ভালো থাকুন সকলে। শুনছি শন মেন্ডেস এবং কামিলা কাবেলোর গাওয়া " সেনোরিটা "
জীবন অনেক সুন্দর। উপভোগ করতে শিখুন আর আপনার সৃষ্টি কর্তা কে ডাকুন।
বিদ্র ঃ ইহা একটি গরুর রচনা লিখিলাম নম্বর দুই তিন উঠতে পারে কি কন? কষ্ট আপনাদের কমায় দিলাম আমিই লিখে দিলাম !
" এভরি টাচ ইজ উ লা লা লা ! "
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




