somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমন দৃশ্য সর্বত্র ! আগডুম বাগডুম ছি ঃ !

২৯ শে মে, ২০২১ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

খুব না প্যাঁচিয়ে সোজা করেই শুরু করছি। আমার এলাকায় একজন ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পোষ্টে আছেন। অথচ তার শিক্ষাগত যোগ্যতা যতদুর জানি পঞ্চম শ্রেনী পর্যন্ত তাও কয়েকবার ফেইল করে।

তার পরিবার এর ব্যকগ্রাউন্ড দেখলে দেখা যায় তার বাবা একটা সিনেমা হলের টিকেট কাউন্টার এ জব করে মানে টিকেট বিক্রি করে।

বড় ভাই একজন মাদকাসক্ত ব্যক্তি।সেই নেতার উত্থান যেভাবে হইছে বলতে পারেন নায়ক মান্নার মতন। কয়েকবার মাদক সহ ধরা পড়ে জেলে গেছে আর প্রতিবার কোন না কোনভাবে বেড়িয়ে পড়েছেন।

উনি যে নেতার মুরিদ সেই নেতার প্রতি মিছিলে তিনি লোক সাপ্লাই দিতে পারে সেইরকম।এতে নেতার চোখে পড়ে।যার কারণে এই পোষ্ট মিলে গেছে।

আসেন চলি জানতে থাকি এর যোগ্যতা আর কি আছে? তিনি যাকে খুশী তাকে চড় থাপ্পড় দিতে পারে। এলাকার বাস স্ট্যান্ড, লেগুনা টেম্পু স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড থেকে চাঁদা তুলতে পারে।

গার্মেন্টস থেকে টি শার্ট এর লট নামাতে পারেন। এগুলি বন্টন করে দেন তার পরিচিত পার্টির কাছে। এলাকার চটপটি, বাদাম বিক্রেতা পর্যন্ত চাঁদা দেয়। এলাকায় কেউ নতুন বিল্ডিং করতে এলে চাঁদা দিতে হবে তারপর তার একটা দোকান আছে সেখান থেকে আপনাকে রড, সিমেন্ট, বালু, ইট কিনতে হবে। আপনি বাধ্য কারণ এ এলাকায় আপনাকে থাকতে হবে পরিবার নিয়ে। এই হলো তার বিশেষ গুণ বা যোগ্যতা !

এই যে এত কাম কাইজ করে এর মূল শক্তি কে দেয়? ঐ যে তার নেতা। যার মুরিদ সে তিনি।এই চাঁদাবাজির বিশাল অংশ নেতার পকেটে যায়।

নেতা তো আর এসে এসব ছোটলোকের কাজ করতে পারেন না। তিনি মুজিববাদ প্রতিষ্ঠা করতে মরিয়া গতরে সুগন্ধি মাখিয়া!

ইদানীং এলাকার কমিশনার এর সাথে রাস্তার কন্টাক্ট সহ ডিশ ব্যবসা ইন্টারনেট সেবা দেয়া এসব নিয়া দ্বন্দ্ব চলছে। দুই গ্রুপ আবার নেতার কথায় উঠেবসে।

নেতা কমিশনার এবং তথাকথিত সেই নেতাকে বুঝিয়ে দিয়েছেন কে কতদুর যেতে পারবে বা কার কতদূর এখতিয়ার বা সীমানা।

এই যে যাহা বলিলাম তাহা মিলাইয়া নিবেন। বাংলাদেশের প্রতিটি মহল্লায় এ চিত্র বিদ্যমান বিশেষ করে শহর উপশহর গুলিতে। সবচেয়ে মজার ব্যাপার হলো এরা আপনাকে আবার চারিত্রিক সনদ দিবে। সত্যি! কি বিচিত্র এ দেশ ও তার নিয়ম !

আমরা যতই ব্লগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে উলটাই ফেলি না কেন। কোন লাভ নাই। তাদের একটা বাল ফালানো দূরে থাক বাঁকা করার ক্ষমতা কারো নাই। আসলে কি নাই?

প্রশাসন! আহ! তাদের কাছ থেকে সাপ্তাহিক খাবার পায়। সুতরাং তারা বেঈমানী করে কেমনে?

একবার সে নেতার সনে কথা বলার সুযোগ হয়েছিল। কোন একটা কাজের পার্পাসে কথায় কথায় বলল,  " ভাই এইডা কোন কাম!আচ্ছা কইরা দিমু কিছু দেওন লাগব না। এসব ম্যাজিস্ট্রেট, ডিসি, আই জি পুলিশ পকেটে লইয়া ঘুরি "! 

অবশ্য বলার কারণ কি জানি না বা আমাকে এত সম্মান দেয়ার কারণ কি?হয়তো ওকে জন্মাইতে দেখছি। ওর মহল্লার অনেক সিনিয়র ভাই আমার বন্ধু।সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি তাই হয়তো!

সে যাই হোক এত কথার একটাই কারণ দেশ ততদিন পর্যন্ত ঠিক হবে না যতদিন না এসব নেতাদের মগজ সঠিক হবে না।

আরেক টা কমন সিন এসব নেতা যখন বড় কোন আকাম ধরেন খুন বা ধর্ষণ করেন। তখন নেতা করে কি তাকে দল থেকে বহিষ্কার করেন আর হাসি মুখে বলেন,

" সে আমাদের দলের কোন অংশ নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে ইত্যাদি আগডুম বাগডুম " ছিঃ!


সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২১ রাত ৮:৪০
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×