somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোধ !

২১ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

একবার না ঠিক বহুবার এমন হয়েছে। এখনো চলছে।আমার আসলে খাবার এর বেলায় বরাবর ছিল অনীহা। অনীহা বলতে তেমন বাছবিচার নাই হালাল কিছু একটা হলেই হলো। 

আমি আলু ভর্তা, ডিম ভাজি, ডাল হলে যেমন খুশী তেমনি আবার পোলাও কোরমা হলেও সই। মানে শরীরে তাপ উৎপাদন এর মতন কিছু খেতে পারলেই হলো। অমন স্পেশাল কিছু চাই বা হতে হবে তা নয়।

একবার হলো কি! মা অনেক তরকারি করেছেন। সারাদিন রান্না করতে করতে ক্লান্ত। আমি লক্ষ্য করেছি দিনের বেশির ভাগ সময় তিনি রান্না ঘরে পাড় করে দেন। বাবা যথারীতি দুপুরে কাজের জায়গা থেকে বাসায় খেতে এসেছেন। উনি খাচ্ছেন বেশ আয়েস করে কিন্তু হলো কি ডাল নিয়ে মুখে দিয়ে মাকে বললেন, " কি রান্না কর? " ডালে লবন হয়নি এক ফোঁটা ! " মা তো অবাক!  বলতে শুরু করল আমার কথা। ও না একটু আগে ভাত খাইল। কই কিছুই তো বলল না। আব্বা হাসতে হাসতে বলতে লাগলো "তোমার ছেলের সেই বোধ বা অনুভূতি আছে ? "

মা আমাকে ডেকে জিজ্ঞেস করল,  " কিরে তুই না ভাত খালি তা ডাইলে যে লবন কম হইছে আমায় বলবি না ! " আশ্চর্য! এখন তোর বাবা হইচই করছে। লোকটা পেট ভরে ভাত না খেয়ে চলে গেল। আসলে তুই কি? আমি হা, হুম বলে আমার কথা শেষ করলাম। মা বিরক্ত হয়ে বলল," যা আমার চোখের সামনে থেকে। এইডার লগে কথা কওন আর কলাগাছের লগে কথা কওয়া এক সমান! "

এখন গভীর রাতে এসব পুরনো স্মৃতি যখন মগজ কামড়ে ধরেছে তখন অনেক কথাই মনে পড়ছে। এই যেমন, একবার ঈদে আমার সাথে যে সব মেয়ে বান্ধবীরা পড়তো ওরা বাসায় এলো। তখন নয় ক্লাসের ছাত্র আমি। ওরা বাসায় এসে দেখে আমি হাফ প্যান্ট পড়া খালি গায়ে টিভি দেখছি। আমার তো তখন লজ্জায় মুখ, চোখ লাল!তার ভিতর এদের মাঝে যাকে একটু মনে ধরেছে সে ও আছে।ওরা তো হাসছে। মনে হয় দুনিয়ায় আমি একমাত্র উদোম গায়ে হাফ প্যান্ট পড়া ছেলে!ওরা জিজ্ঞেস করল, কি খবর? ভালো আছ? আমি, হুম বলে, ওদের বসতে বলে, সোজা মায়ের কাছে।

মা তো অবাক! কিরে কি হইছে? আমি কিচ্ছু না বলে একদম বাসা থেকে বেরিয়ে সোজা মাঠে। অবশ্য এখন সেখানে আর মাঠ নাই বড় বড় ইমারত!

এই খবর মোটামুটি মহল্লায় চাউর হয়ে গেল যে, আমার লজ্জা অতিরিক্ত বেশী ! তারপর ওদের এক রাস্তায় দেখলে আমি অন্য রাস্তায়।

তবে যাকে দেখলে আমার ভেতর কবুতরের মতন বাক-বাকুম করতো। এখনো মনে আছে প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময় ওরে দেখার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকা হতো। ও নীচ থেকে চেয়ে ভেজালমুক্ত হাসি দিত একটা। আহ! এত বছর পরেও ভেতর কেমন জানি করে! তারে কোনদিন অবশ্য বলতে পারেনি ভালোবাসি। ঐ নীচ থেকে উপর চাওয়াচাওয়ি, রাস্তায় দেখা হলে একটু আধটু হাসি। এই ছিল। ওর বাবা ছিলেন সরকারি চাকুরীজীবি। তিনি যেদিন বদলি হয়ে চলে যান অন্যত্র আমাদের মহল্লা ছেড়ে। মনে হয়েছে একি সর্বনাশ হলো আমার! কি থেকে কি হয়ে গেলো নিমিষেই। আমি ছাদে যেয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম।

এরপর আর যোগাযোগ হয়নি বা করার সাহস ছিল না উপায় ও ছিল না। তখন তো এখনকার মতন ফেসবুক বা মোবাইল ফোন হাতে হাতে ছিল না! এখন মনে হলে ভীষণ হাসি। কি ছিলাম ! আর বর্তমানে দেখি আজকে এর সাথে কালকে ওর সাথে মানে বিছানার চাঁদর বদলের মতন প্রেম!

আমি যার কথা বললাম, অনেক পরে মানে যখন কলেজে পড়ি। তখন একদিন মা, বাবার সাথে ডাইনিং টেবিলে বসে খাচ্ছি। এমন সময় বাবা, মা কে বললেন,  আরে শোন! আজকে একটা ঘটনা ঘটছে। মা স্বাভাবিক ভাবে জিগ্যেস করল কি হইছে? বাবা বললেন, ঐ যে আমাদের মহল্লায় থাকতো শিক্ষা অফিসার শওকত সাহেব। উনার সাথে হঠাৎ দেখা। লোকটা শুকিয়ে গেছে। চেনা যায় না। ডায়াবেটিস! মা এতদূর শোনে বাবাকে বললেন , তা বাসায় নিয়ে আসতেন? ভাবী?  তারপর রোমা কেমন আছে?

বাবা বললেন, উনি ভালো আছেন। আর রোমার বিয়ে হয়ে গেছে। এখন ইউ এস এ থাকে। আমার এ কথা শোনার পর ভাত আর গলা দিয়ে নীচে নামছিল না মনে হয় আটকে গেছে। চোখ জলে ছলছল কিন্তু এতদিনে আমি অনেক বদলে গেছি দুঃখ লুকাতে কান্না লুকাতে উস্তাদ হয়ে গেছি। ভীষণ পটু !

তুমি ছুঁলে
ভেতরকার নোনা ধরা দেয়াল
মজবুত প্রাণবন্ত হয়
তুমি ছুঁলে
ঝুলিয়ে দেয়া হয়
রাজ্যের প্রতিটি দ্বারে
" প্রেম চলছে
ঝামেলা কম ! "



ভালো থাকবেন সবাই।

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×