somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরীর অনেক জমানো কথা !

৩১ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

পরী গোসল শেষ করে বারান্দায় কাপড় গুলি মেলে দিচ্ছে। কালো রঙ এর ব্রা টা ওড়না দিয়ে ঢেকে দিল। এ নিয়ে বহুবার ওর ব্রা মিসিং হয়েছে মানে কাজের খালা যতবার ছাদে কাপড় শুকাতে দিয়েছে আর সংগে এই ছোট কাপড় খানি গেছে হারিয়ে গেছে ততদিন।

প্রথম বার ভেবেছিল বাতাসে উড়ে গেছে কিন্তু অন্য কাপড় থাকে আর এই ছোট কাপড় খানি গায়েব হয়ে যায় তাজ্জব! যখন পরপর কয়েকদিন এ ঘটনা ঘটল আর পাশের বাসার কিশোর টির চাহনি যেদিন থেকে ওর বুক বরাবর বিদ্যমান হলো সেদিন থেকে ও নিশ্চিত এ কাজটি ঐ ছেলের করা।

এগুলা ভাবতেই ওর গা ঘুলিয়ে বমি আসে। পরক্ষণে ভাবে,আচ্ছা মেয়েদের কি ছেলেদের ছোট কাপড়টি দেখলে এমন ফ্যান্টাসি বা সুড়সুড়ি লাগে? কি জানি,ওর তো কখনো এমন হয়নি !

খুব ছোটকালে পরী যখন ওর নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল,তখন কদমতলীর বাজারে একটা ন্যাংটো পাগল দেখেছিল। জীবনে এটাই তার প্রাপ্তবয়স্ক পুরুষকে এভাবে দেখার স্মৃতি।

আসলে মানুষ সব কামনার পশু হয়ে যাচ্ছে দিনকে দিন। পরী ভাবে মানুষ প্রথম রিপু কে বশ করতে পারছে না বাকিগুলি করবে কবে? কবরে গেলে? প্রশ্নগুলি মনের মাঝে যখন ঘোরাঘুরি চলছে ঠিক তখন ওর মোবাইলে বেজে উঠল একটা রবীন্দ্র সংগীত রিংটোন।

ফোনটা ধরার পর অপর প্রান্ত থেকে লিলি বলছে, হ্যালো,কি করছিস? অফিস তো দু দিন ছুটি। পরী ছোট করে হুম বলল। লিলি আবার শুরু করল কিরে কি হলো? মন শরীর ঠিক তো? পরী আবারও হুম বলল।লিলি বলেই চলল, আজ রাতে বাসায় আসবি। লিপি, বীথি ওরা ও আসছে। একটা অন্য প্লান আছে! পরী জিগ্যেস করল,কেন তোর জামাই নাই বাসায়? লিলি বলল,ও দুই সপ্তাহের জন্য চায়না গেছে। এইজন্য বলছি জলদি চলে আছিস সারপ্রাইজ আছে।

পরী একবার না করতে যেয়েও করল না কারণ এই ক'জন বান্ধবী এখন টিকে আছে বাকিরা সময়ের সাথে কোথায় চলে গেছে। সে খবর কেউ জানে না। ওকে রাখছি বাই। লিলি এও বলল গাড়ি পাঠিয়ে দিচ্ছি বেশি দেরি করিস না।

লিলির কথা ভাবছে পরী। এই লিলি কি লাজুক ছিল স্কুল জীবনে। সময় মানুষকে কি বদলে দেয়!

লিলি এখন ভালো আছে। সুখে আছে যদিও ওর দেবরদের সাথে অনেক ঝামেলা ছিল এখন আলাদা আছে। ওর স্বামী অনেক পরিশ্রম করে ঢাকায় একটা পাঁচতলা বাড়ি দাঁড় করিয়েছে। এছাড়া নিজেদের এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস যদিও ওর জামাই এর দ্বিতীয় স্ত্রী লিলি। লিলির প্রথম স্বামী।

ওর স্বামীর আগের স্ত্রী রোড এক্সিডেন্টে মারা গেছে। কোন সন্তান ছিল না। লিলি ইন্টারমিডিয়েট পড়ার সময় বিয়ে করে,বলতে গেলে ওর বাবা মা জোর করেই বিয়ে দিয়ে দেয়। এর কারণ অবশ্য আছে লিলির বড় বোন ক্লাস টেনে পড়ার সময় পাড়ার এক ছেলের সাথে পালিয়ে যায়। একমাস কুমিল্লা ছিল। পরে ঢাকা ফেরত আসে। ওর বাবা, মা ওকে বাসায় আশ্রয় দেয়নি।পরীর এখনো মনে আছে লিলির সাথে ওর বোনের বাসায় যেতো,ওরা দেখা করতো লুকিয়ে। বছর না ঘুরতে অভাবের সংসারে সে প্রেম ফুরাতে থাকে।

এত খরচ অত অল্প বেতনের টাকায় কুলাতে পারছিল না লিলির দুলাভাই। এদিকে ওর বোনও টিউশনি করা শুরু করে। কিন্তু শেষে ওর দুলাভাই অফিসের টাকা আত্মসাৎ করে এবং ধরা খায়। তিন বছর এর জেল হয়। ওর বোন এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে! ওর বোন খুব জেদি ছিল কিন্তু সেই ইতি এমন ভয়ানক হবে তা কেউ ভাবেনি।পরী এসব পুরনো কথা যখন ভাবছে তখন মসজিদে আসর এর আজান হচ্ছে। মুয়াজ্জিন ডাকছে কল্যানের পথে এসো, মঙ্গলের পথে এসো কিন্তু পরী ভাবে এই যে এমন সুললিত কন্ঠের আহবান ইদানীং মানুষ কেন প্রত্যাখান করছে !

মসজিদে কত আর মুসল্লী হয়,কিছু বুড়া লোক জমায়েত হয় আর জুম্মার দিন সংখ্যা একটু বাড়ে।অন্যদিন একদম নাই বললে চলে, অনেকটা শেয়ার বাজারের দশা! রমজানে কিছু হয়,তারপর সারাবছর একই হাল।অথচ নেতাদের প্রতি মিছিল সভায় হাজারো মানুষ জমায়েত হয়।কারণ, মিছিলে গেলে অন্তত এক বেলার বাজারের টাকা আসে।আসলে মানুষ এখন নগদে বিশ্বাসী।

স্রষ্টা মৃত্যুর পর কি দিবে,ততদিনের ধৈর্য্য এখন আর মানুষের মাঝে নাই। সত্যি কি মুসলিমরা ধৈর্য্য হারিয়ে ফেলছেন!এসব ভাবতে ভাবতে পরী যখন বারান্দা থেকে ভিতর রুমে যাবে, তখন দেখে সেই কিশোরটি ওর দিকে হা করে তাকিয়ে আছে বাসার নীচ থেকে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×