somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে আমার ভীনদেশী মনে হয়নি কখনো !

১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।


যে কথা ছিল খুব যতনে বোনা
যার ছিল অন্য এক মাত্রা
তা বেড়ে হয়েছে দিগুণ
তোমার আশকারায় আজ হলাম খুন !

তোমাকে আমার ভীনদেশী মনে হয়নি কখনো
মনে হয়েছে ভেতরকার কেউ
যাকে ভরসা করা যায়
যার কাছে এলে
দুঃখ কষ্ট বেমালুম ভুলে থাকা যায়।

যে কথা ছিল খুব যতনে বোনা
তা ভেংগে চলছে আমাকে
খুব ধীরে ধীরে টের পাচ্ছি
এ তো চিরচেনা
নতুন ঢেউ
আমি ডুবে যাচ্ছি তলিয়ে যাচ্ছি
এত সুখ প্রেমে!
এত তেজ প্রেমে!
মানছে না মন
সইছে না বারণ
উফফ!
কি দারুন এ রক্তক্ষরণ !

যখন তোমাকে প্রথম দেখেছি
ভেবেছি, এই কি সেই তুমি ?
যার কারণে দিবা রাত্র ছটফটানি
শত আড্ডা হাসি কান্নার ভীড়ে
ভাসে তোমার হাসিমাখা মুখখানি।

ইশ! কি দারুন তুমি
যেন থোকা থোকা মেঘের ভেলায়
অবাধ্য বিদ্যুৎ
আমি জ্বলসে যাই পুড়ে পুড়ে ছাই
এ মরণে যে সুখ
সে তো আমি জানি
জানে আমার অন্তর্যামী।

তোমাকে কখনো ভীনদেশী মনে হয়নি
বরাবরের মতন ভেবেছি আপন
অন্তর এর অন্তর
সুরুজ ডোবা বিকেলে
যখন তুমি ছিলে ছাদের কোণে
উঁচু করে তোলা খোপা
লালচে আলোতে যেন দাঁড়িয়ে এক অপ্সরা।

জানো,
খুব ইচ্ছে করতো কাছে যাই
হাতের উপর থাকুক হাত
তোমার ফর্সা পিঠে
একটু আংগুল ছুঁয়ে যাক
অসভ্যতা করি
গলে যাই।

এ কি খোয়াব ছিল?
অথবা
আমার একান্ত ভাবনা?
তোমার সেদিকে বিন্দু মাত্র ছিলনা সায়।

আজ এতদিন পর যদি হয় দেখা
যদি চোখে চোখ হয় বন্দী
যদি বরফ গলে হয় নদী
তুমি ভাসবে সে জলে
আমি ডুবব সে জলে
প্রেম চলবে নিরবধি
তোমাকে কখনো মনে হয়নি ভীনদেশী
মনে হয়েছে
পরাণের পরাণ
একদম কাছের কেউ
যার জন্য মৃত্যু পরোয়ানা দিব্যি করা যায় হজম।

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×