somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

ঘটনা সত্য !

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

পৃথিবীর সবচেয়ে দামী পানি হচ্ছে চোখের পানি কারণ এর ১% পানি আর বাকি ৯৯% হচ্ছে অনুভূতি । বর্তমানে অনেকের কাছে এর গুরুত্ব নাই ।

আপনি আজ বিপদে পড়েন দেখবেন কাছের মানুষ দূরে সরে গেছে আবার অনেক দূরের মানুষ কাছে চলে আসে। আসলে জীবন বড় অদ্ভুত !  সবাই তো আর অমানুষ নয়। একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি।

এই কয়দিন আগে এক বড় ভাই যিনি এক সময় নাটকে নিয়মিত অভিনয় করতেন। তাঁর সাথে কথা হচ্ছিল এই নিয়ে যে, আমার কবিতার উপর একটা স্বল্প দৈর্ঘ সিনেমা বা নাটক করার কথা নিয়ে।

তখন তাঁর শরীর কেমন ইত্যাদি জিজ্ঞেস করলাম কারণ উনার কয়দিন আগে ওপেন হার্ট সার্জারী হয়েছিল। উনি বললেন এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবশ্য এটা হওয়াতে বুঝতে পেরেছি কাছের মানুষ কারা ! যাক শেষমেশ সে বড় ভাই খুব সুন্দর বুদ্ধি দিল নিজের ইউটিউব চ্যানেলে প্রচার করতে কারণ টিভি চ্যানেল এ নাকি আমলাতান্ত্রিক জটিলতা ! তারপর একে ওকে তেল মারা। সে একসময় বলেই বসল এ দেশে তেল ছাড়া আর পাওয়ার না থাকলে কিছুই হয় না।

এর পর উনি আরও বললেন, টিভি চ্যানেল ওয়ালারা বলবে ইহা কি আপনার প্রথম কাজ ? কাস্ট করেছেন কাদের ? স্পনসর পাবেন না ইত্যাদি লবা টাইপের কথাবার্তা সবচেয়ে বড় কথা যা ইনভেস্ট হবে পুরাটা জলে যাবে এদের পিছনে সময় দিয়ে।

পরে উনি বললেন, এরচেয়ে নিজের ইউটিউব চ্যানেল যদি দাঁড় করাতে পারেন তবে আর চিন্তা নাই। স্বাধীন মতো কাজ করতে পারবেন। উনি শেষমেশ কোন শরম না রেখে আমার কাছে কাজ চেয়ে বসলেন। আমি বললাম দেখছি ভাই।

এর পরে আরেক বড় ভাই এর সাথে আলাপ করলাম যিনি একটা টিভি চ্যানেলে বড় পোস্টে আছেন। তিনিও একই কথা বললেন।

ভাবছি স্বাধীনতার এতো বছর পরে দেশের হাল এই ! বাকী পঞ্চাশ বছর পর দেশের সব ঠিক থাকবে তো??
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×