শতাব্দীর সেরা ম্যাজিক !
০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
আমি ঘুমাই না
ঘুম আমাকে টানে
বড় জোর বলা চলে
ঘুমিয়েই বেলা দেয় পাড়ি
ঘুমকে কেন্দ্র করে
একটা সিগারেট জ্বলতে জ্বলতে নিভে।
আমি বহুদিন কোথাও যাই না
চুপ করে মানুষ দেখি
ঘামে ভেজা হাতে পিছলে গড়িয়ে পড়ে সুখ
সুখকে কেন্দ্র করে তোমাকে টানি
আমি গলতে গলতে ভিসুভিয়াস আঁকি
তখন আর ডান বাম দেখি না
সিধা তোমার আঁচলে এ জগতের সমস্ত কষ্ট
পুঁটুলি বাঁধি
এক্কাদোক্কা ছক্কা মারি।
আমি ঘুমাই না,
লাল চোখে তোমাদের নোংরামির সাথে পরিচিত হই
একটু একটু নোংরা জংলীপনায়
খুব পাকাপোক্ত ট্রেনিং নেই
এরপর প্রশ্ন করি
কোথাও কি সুখ আছে?
প্রশ্নটা কে কেন্দ্র করে
তোমার ঠোঁটে দেখি
শতাব্দীর সেরা ম্যাজিক !
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন