
যে নারী গোপনে ধরেনি
কারো হাত
সস্তায় পেতে দেয়নি
ঠোঁট, মুখ,নিতম্ব,যোনী, বুক
সেও বলে,
প্রেম কেমন তুই ?
আসিস তো একবার
সুখ পাবো তো জুতসই !
যে নারী কোনদিন কোনদিন
করেনি টু শব্দ
মেনে নিয়েছে যন্ত্রনা অসহ্য
সেও বলে,
মরার প্রেম !
খুবলে খুবলে কত খাবি
কত আর পথ চিনাবি।
যে নারী শুধুই চিনে
প্রেম মানে শরীর
অর্থকড়ি, গাড়ি, বাড়ি
ওরাই সুখী
ওরাই উড়ায় স্বপ্নের ফানুস।
দরকার নেই তো প্রেম করার
দরকার নেই জলদি ফুরাবার
দরকার নাই রাত দুপুরে
পুড়ে পুড়ে জ্বলবার।
হে নারীকুল,
আপনারা জেনে রাখুন,
প্রেমিক ছিলাম
বিষে বিষে আজ আগুন
চাইছি না প্রেম
ও রাস্তা পকেট ভারীর দলে এখন
যদিও
মিছে নয় বসন্ত ফাগুন !
যতই টানুন
ডাগর চোখ
খোলা থাক ঠোঁট, বুক
অথবা হোক যতই
ভর বৃষ্টি ভেজা রাত
ফিরছি না সহজে
ভীষণ আছি তেতে
ভীষণ আছি বেঁকে
দেখা পাবেন
মিলিত হবেন
একমাত্র কবিতাতে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



