
মদ খেয়ে
ধরে চুলের মুঠি পিটিয়ে স্ত্রী
উপোস পেটে অফিস
ফিরতি পথে জল ছাপার শাড়ী
প্রেম তুমি কি ?
পুরুষ তুমি কি?
একজন পুরুষ হয়েই প্রশ্নটা করছি।
সারা রাত বেশ্যাবাড়ি
স্তনে, উরুতে, নাভিতে আঁচড়, কামড়
ফিরতি পথে
বাচ্চার চকলেট
মায়ের ঔষধ
প্রেম তুমি কি?
পুরুষ তুমি কি?
একজন মরদ হয়েই প্রশ্নটা রাখছি।
না,
না,
এ একদম বেমানান
যদিও
তোমার ভেতর হাজারো চাপা অভিমান
ছলাৎ ছলাৎ নোনা ঢেউ
যা জানতে চায় না কেউ
তুমিও চুপচাপ
ভীষণ পুষে চলেছ জিদ রাগ।
প্রেম তুমি কি?
পুরুষ তুমি কি?
একজন পুরুষের চোখ দিয়ে
পুরুষ দেখেই
কথা গুলি বারবার তুলছি।
আমি তো জানি,
পুরুষ, প্রেমিক শাহজাহান
পুরুষ, সিজার
পুরুষ, বাবর দরদী পিতা
পুরুষ মানে আগুন চিতা !
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



