somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতের বিয়ে গরমে শেষ ! পর্ব ১

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

প্রতিটা প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে৷ জানি না আল্লাহ আমার জোড়ার জন উৎকৃষ্ট মানের নাকি নিকৃষ্ট মানের তৈয়ার করে রেখেছেন আল্লাহু মালুম।

আসলে প্যাঁচাল পারতেছিলাম সম্পর্ক নিয়া। এখনকার দুনিয়ার যে হাল তাতে দেখা যাচ্ছে সম্পর্ক বেশী টেকসই হচ্ছে না। কেন? কিসের অভাব?

সর্বপ্রথম মানুষের ধৈর্য্য নাই। সৎ হতে পারছে না। কেউ কাউকে সম্মান করেনা। লোভ বেড়ে গেছে। আপাতত এই চার সেক্টর ঠিক হলে সব ঠিক হয়ে যাবে হয়তো ! হয়তো বলছি কারণ এখন সম্পর্ক মানে খানা দানা ফুর্তি। যতদিন দেহে জোশ ততদিন খোশ ! মানে শরীর কেন্দ্রীয়। তসলিমা নাসরিন ঠিকই বলেছেন, " এতো যে পুরুষ দেখি প্রেমিক তো দেখি না! " উনি নারী বলে এ কথা বলেছেন। পুরুষ হলে কি এমন কথা বলতেন ? মোটেও না। পুরুষ হলে হয়তো বলতেন, " এতো যে নারী দেখি কোনটারে জুইতের লাগে না ! "

একটা সময় আমি দেখেছি, আমার নানু কোনদিন নানার নাম মুখে নেননি। তাঁরা মৃত্যুর আগ পর্যন্ত একত্রে রয়েছেন। তাঁদের জীবনে অনেক ঝড় তুফান গেছে। কই তারা তো এখনকার মতো এতো হিসেবের খাতা খুলে বসেন নি। ধৈর্য্যের সাথে মোকাবিলা করেছেন। ( আল্লাহ আমার নানা নানু কে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন ) আমার মা বাবাকে দেখেছি শত ঝড় তুফান সামাল দিয়ে সংসার করে গেছেন। বাবা নেই। (আল্লাহ বাবাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন) মা আছেন যাকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি এবং থাকি।

আমি আমার প্রতিবেশীর এমন মেয়েকে দেখেছি, রাতে ঘুমানোর আগে যে মেয়ে তাজবিহ জপে আবার ইয়াসিন সুরা মুখস্থ পড়ে ঘুমায় অথচ অসুস্থ বৃদ্ধ শাশুড়ীর নামে জঘন্য মিথ্যাচার করে নিজের বোনদের সহায়তায় জামাইকে যৌতুক এবং নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে জেলে ভরেছে। মেয়েটির অভিযোগ এই বুড়ি আমার মা নয়। তো কেন তাঁর সেবা করব? আমি কি চাকর? লেখা পড়া জানা আধুনিক মেয়ে ! ঠুন্ডা পিছা মারি এমন আধুনিকতার আর শিক্ষার উপর। কয়দিন আগে একই ঘটনা দেখলাম আর জে কিবরিয়ার বেলায়।

আবার এমন পুরুষ দেখেছি ভালোবেসে সমস্ত কিছু বউ এর নামে দিয়ে এখন সিংহ পুরুষের জায়গায় ইছা মাছের মতন জীবনযাপন করছে। কি করবে? এ ছাড়া উপায় নাই।

অনেকে এমন হতে পারছে না। ইছা মাছের বদলে সিংহ পুরুষ খেতাব ধরে রাখতে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন অথবা বেশ্যাবাড়ির পাকাপোক্ত মেম্বার হয়ে গেছেন। মানে ঘুরেফিরে সেই দেহ ! এসব দেখে মাঝেমধ্যে ভাবি, হালায় আমার চোখ খারাপ নইলে সমাজটা খারাপ ! পরক্ষণেই বলি, হালায় আমার চোখ ভালো সমাজটাই খারাপ !

বাজি লাগতে পারেন এক সময় সম্পর্ক বলে কিছুই রবে না। যেখানে শীতের বিয়ে গরমে শেষ! সেখানে কোন বুদ্ধিমান লোক এমন লস প্রজেক্টে নামবে বলেন? একে-তো টাকা গেল শেষমেশ সাথের জোড়া এমনকি বাল বাচ্চা ! এসব লিখে যখন ক্লান্ত তখন পবিত্র কুরআনের আয়াত মনে পড়ল বিচার দিবসে নাকি বউ, পোলাপান, বন্ধু বান্ধব, সহায় সম্পত্তি কিছুই কাজে আসবে না এক নেক আমল ছাড়া।

তাইলে এতো খাউজাইয়া লাভ আছে ? লস প্রজেক্ট নিয়া চিন্তা কইরা মগজের কোষ নষ্ট করার কি মানে?

কবি শঙ্খ ঘোষ শুধু শুধু লিখে যাননি " হাতের উপর হাত রেখে সারাজীবন পাড় করা সহজ কথা নয় ! "


সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৭
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×