
যে জোছনা ধোঁয়া রাত আমাকে ঘরছাড়া করেছে
মাথার উপরে গোল থালার মত চাঁদ
মনে নানান কবিতার জন্ম দিয়ে চলেছে
বলো,
এমন সময় নিদ্রা কার আসে?
এ সমস্ত কিছুর কসম
প্রিয়তমা,
ভালোবেসে যাবো তোমায় জনম জনম।
দেশে চোর ডাকাত বেড়েছে যেমন
বাড়েনি মানুষ তেমন !
যতটা বাড়ছে গরম
ততটা আমরা হতে পারিনি নরম !
আচ্ছা,
ছাড়ছি এসব ভারী কথা
জলছাপার শাড়ীতে তুমি কিন্তু চরম !
প্রিয়তমা,
সময় খুব অল্প
এতো অল্প যেন আংগুলে লেগে থাকা সমুদ্র জল।
চলে এসো
এ রাত ডাকছে
নয়নতারা টবে টবে
প্যাঁচার মতন এ মন জেগে আছে
বিড়ির আগুন
মোবাইলে মান্না দে
বিলাসিতা দেখাচ্ছে শহরের নিয়ন।
এ সমস্ত কিছুর কসম
ভালোবেসে যাবো তোমায় জনম জনম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




