বারুদ এবং লোবান । চ্যাপ্টার ১
২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি স্প্যানকড ।
ইচ্ছে করে তোমার কাছে চলে আসি
একটু আগে যেমন করে
আসল উড়ে ছোট পাখিটি
কি সুন্দর ঠোঁট ঘষছে ডালে
শান্ত বসে চুপটি।
ইচ্ছে করে
তুমি যে রাস্তা গুলি ধরে ধরে এগুতে থাক
আমিও সে রাস্তায় হাঁটি
না হলো দেখা
বাতাসে মিলবে তোমার শরীরের সুঘ্রাণ
লেগে রবে আপাদমস্তকে
ফেলে আসা তোমার ধুলো মাটি ।
ইচ্ছে করে তোমাকে নিয়ে
চুমুর বিশ্ব রেকর্ড গড়ি
মেডেলটা গলায় ঝুলিয়ে
ফেসবুকে আপলোড করি।
কত ইচ্ছে এমন জাগে
কত ইচ্ছে ভাগে
লাজ শরম
ক্যাপসুলের মতো গিলে
প্রেমের কতশত স্তবক
আজকাল তোমায় নিয়ে।
ইচ্ছে করে গোধূলি লগ্নে
হাঁটি গা ঘেঁষে
এ নয় এক্কেবারে মিথ্যে
জনম যেন ফুরায়
তোমায় ভালোবাসতে বাসতে।
ইচ্ছে করে
উষ্ণ চুম্বনে তোমার
মাখনের মতো গলতে
যদি তুমি একিটিবার মন দিয়ে
বাক্যটি শুনতে।
দ্যাখো,
একদিন চুপচাপ চলে যাব
যেতে হবে নিয়ম
টের পাবে না তুমি
ছিলাম কেমন
কেমন আমার গড়ন
কবিতা আরও পড়বে অন্য কারো
অন্য কেউ হয়ে উঠবে ভীষণ আপন।
যদিও আশা জাগায়
সিঁড়ি কোঠার মাকড়সা
কেমন সুন্দর গড়ছে জাল
তুমি ছাড়া
আমার কি যে করুন হাল !
রঙ বদলায় ধুসর বাদল
ইচ্ছে করে
লেপ্টে দেই তোমার চোখের কাজল
অপেক্ষার প্রহর বন্দী
জানালার শিকে
এক পাশে বারুদ
অন্য পাশে লোবান
এসো প্রিয়
এসো
ফেঁসে যাই দুজন
মেতে উঠি অধর সঙ্গমে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন